
রক্তলিপির আর্তনাদ
-যদি কোনদিন প্রশ্ন কর, আমায় ভালবাস কেমন?
-বলব আমি, ঐ বর্ণের মতন,অনেক লোহিত ধারার বিনিময়ে পেয়েছি যেমন।
-যদি বল, কোন সে বর্ণ?
-বলব আমি, কালো স্লেটের উপর আঁকা শিশুর প্রথম "অ"
-কিংবা প্রাণভরা অন্তস্থ ভালবাসার লিপি।
-ওরা বলেছিল, আমরা নাকি প্রাণভরে "মা " ডাকতে পারব না।
-কিংবা পারব না ঐ হিন্দদের কাধে কাধ রাখতে
-তাই, বসে নই।
-ঐ হায়নাদের থেকে কাঁটাতারের ব্যবচ্ছেদ গড়বই।
-তাই হাজারো বরকতে জমায়েত ছিল টি এস সির আলোড়ন।
-একহাতে ধরা প্ল্যা-কার্ড, আর আরেক হাতে জীবন।
-শত সংগ্রামের তীরের সামনে তাদের চামড়া মেলে ধরেছিল।
-তাইতো আজ এ লোহার জানালা খুলেছি।
-শত শত বর্ণের সারি গেথে,
-এ কবিতা লিখেছি।
-আজ অবেলায় কে তুমি আমার এ কবিতা পড়ছ?
-শুধুই কি পড়ছ?নাকি ঐ রক্তলিপির আর্তনাদ শুনছ?
-দেখছ কি মনে, ঐ সালামের রক্তাক্ত ভাষা স্বপ্ন।
-বা অনুভবে রফিক, জব্বারের বুকের সুগভীর টানেল।
-যার মুখ থেকে ঝড়ছিল "নির্ভয়ের " ফোয়ারা।
-"বাংলা " তাদের স্বপ্ন বা প্রজন্মের অঙ্গীকার।
-যেমন তোমার স্বপ্নের ইচ্ছেঘুড়ি উড়াবার।
-অথবা শরীরে দক্ষিণা বাতাসের আত্মসমর্পন,
-কিংবা বৃষ্টিস্নাতো উল্লাসে হারিয়ে যাও যখন।
-যদি শেষবেলা জানতে চাও,ভালবাস কতবার?
-বলব, হাজারবার কিংবা একহাজার নয়শত বায়ান্ন বার।
-যে বারে সহস্র জনতা সমস্বরে বলছিল, "রাষ্ট্রভাষা বাংলা চাই "
-আমিও তাদের মতই তোমাকে চাই।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



