somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের নোট-২ : ভিক্ষুক সমাচার

১০ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্ববত, ২০১০ সালের ঘটনা।
সংসদ ভবনের সামনে আমাদের ৫/৬ জন বন্ধু আড্ডা দিচ্ছিলাম। ওই দিন ওফ-ডে ছিল না।
আসে-পাশে অনেক ভিক্ষুক ঘুরঘুর করছিল। হটাত করে আমার মনে একটা খায়েশ হল এবং ওদের বল্লাম, "চল এক ভিক্ষুকের Interview নিই"। যেই ভাবা সেই কাজ।
আমার দোস্ত আসিক তার স্বভাবসুলব গর্জন দিয়ে আমাদের ঠিক সামনে যে ভিক্ষুকটি দাড়িয়ে ছিল তাকে বলল, "অই দাড়া, তর পুটলার ভিতর কি আছে ওগুলা বাইর কর"
প্রথমে ভিক্ষুকটি কিছু বুঝে উঠতে পারেনি। যখন বুঝলো তখন সে হাউমাউ করে কেঁদে উঠলো এবং বলল, "স্যার, আমার কোন দোষ নাই। আমি নিতে চাইনি"
আমরা একে অপরের দিকে তাকালাম, বুঝলাম, কেঁচো খুজতে যাইয়া সাপ বের হয়ে আসতেছে।
এরপর পুঁটলিটা থেকে আরো ২ টা ক্ষুদ্রাকৃতির পুঁটলী বের হল।
আমরা সবাই আমার দোস্ত শামিমের দিকে তাকালাম, ও আবার বিলাতি কুকুরের নাসিক্য ইন্দ্রিয় নিয়ে চলাফেরা করে।
ও আমাদের দিকে তাকিয়ে তার সুমিষ্ট দাঁতগুলো প্রদর্শিত করলো। যা বুঝার নিজ দায়িত্বে বুঝে নিলাম,
"আধুনিক পিস্তল বিড়ির পুরাতন ভার্সন" :D

এরপর একে একে ব্যাগ থেকে ২৪০ টাকার মত বের হল।
লুঙ্গির প্যাচ এবং পাঞ্জাবির পকেট থেকে আরও টাকা বের হল। মোট টাকার পরিমান ছিল ৪৪১ টাকা।
তখন সকাল ৯ টা ১৫ মিনিট। ও স্বীকার করে নিয়েছে, সকাল ৬ টা থেকে ভিক্ষা শুরু করেছিল এবং পুরা ৪৪১ টাকাই ওই দিনের ভিক্ষা ছিল।
ভিক্ষুকটা আমাদেরকে তার সব টাকা পয়সা রেখে তাকে ছেড়ে দিতে অনুরোধ করেছিল। কারন তার ধারনা ছিল, আমরা তাকে পুলিশে দিয়ে দেব। আমরা তার কথা রাখতে পারিনি, তাকে টাকাসহ ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পুঁটলী ২ টা রেখে দিয়েছিলাম। কিন্তু ওগুলো কে নিয়ে গেছে বলব না। ..
( আমি বেক্তিগতভাবে চা, সিগার, পান এবং যে কোন ড্রাগ মুক্ত )

আমার কিছু কথা...
১. সকাল ১০ টার পরে আমার মনে কোন ভিক্ষুকের প্রতি যদি ঐশ্বরিক কৃপা না হয়, তাহলে আমি ভিক্ষা দেই না।
২. কোন শক্ত সামর্থ্য পুরুষ কিংবা মহিলা ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আমি শুধু শুধু পাপ করি না। কারন সস্তা পাপের জায়গা আরো অনেক আছে।
৩. ভিক্ষা দেয়াটাকে আমি ফ্যাশন ভাবি না।
৪. ভিক্ষা দেয়াটা যেহেতু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাধ্যতামুলক না। শুধুমাত্র কিছু সওআবের বেপার থাকে। সুতরাং এই বেপারে আমি সবসময় একটু উদাসীন।

এবং কিছু কথা....

১. তিন ঘন্টা ১৫ মিনিটের মধ্যে যদি একজন শক্ত সামর্থ্য ভিক্ষুক ৪৪১ টাকা নীট আয় করে, তাহলে তার সারাদিন ভিক্ষা করার প্রয়োজন কি? এই টাকা দিয়েই তো ও তার পরিবারসুদ্ধ ভাল ভাবে চলতে পারে, নয় কি?
২. আমরা যেন অপ্রয়োজনীয় ভিক্ষা না দিয়ে সমাজ থেকে এই কেন্সারটাকে সমূলে উচ্ছেদ করতে পারি।
৩. আজ থেকে শক্ত সামর্থ্য ভিক্ষুককে ভিক্ষা দেয়া ছেড়ে দেন। দেখবেন পেটের দায়ে কাজ করা শুরু করেছে।

প্রাগৈতিহাসিক এর ভিখু আর আমাদের ভিক্ষুকদের মধ্যে সময়গত পার্থক্য ছাড়া তেমন কোন পার্থক্য নাই।
সমাজের অন্য বড় কেন্সারগুলুকে লাগব করার সামর্থ্য যেহেতু আমাদের কম। সেহেতু ছোট কেন্সার গুলোকে সমূলে শেষ করে দেই।
ছোট্ট একটি প্রমিস করা কি যায় না...
"আজ থেকে আমরা অপ্রয়োজনীয় ভিক্ষা দেব না"
আমরা মনে রাখব, "এটা মানসিকভাবে একটু নিষ্ঠুর মনে হলেও, নৈতিকভাবে কখনোই না।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৯:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×