somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‎এক মিনিটের গল্প

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Twitter দরবার শরীফ

লিখা এবং প্রকাশকালঃ ০৪-০৫-২০১৫


এ ভার্চুয়াল জগতে যখন বহু দিন আছি। একটা কথা ভয়ে ভয়ে হইলেও, না বললেই নয়, "ভারচুয়াল জগতের আসল ‪#‎দরবার_শরীফ‬ হইল Twitter (টুইটার)"।

এখানেই যাবতীয় পীর মুরিদের কাজ কারবার। এক পীরের পিছনে হাজার লক্ষ মুরিদ। অর্থাৎ হঠাৎ করে এক পীর, থুক্ক.... এক সেলিব্রেটি যদি ‪#‎হুক্কাহুয়া‬ ডাক মারে, চারদিক থেকে সেই সেলিব্রেটির অনুকরণে লক্ষ লক্ষ মুরিদ অর্থাৎ ফ্যানদের হুক্কাহুয়া ডাক শুনা যায়। এ প্রজাতিটা অনেকটা খেঁক শিয়াল টাইপের প্রজাতির মত।

কিচির মিচির আওয়াজে করতে করতে টুইট, রি-টুইটের মাধ্যমে এখানে ব্যাপক বিনোদন চলে।
আমার এক জুনিয়র ফেইজবুক ছোট বোন, এক কোটি টাকা লটারি পাওয়ার মত উচ্ছ্বাস নিয়ে আমাকে বলল, "জানো ভাইয়াহহহহ, আমাকে না...'সেলিব্রেটি সালরুখ খান' আমার জন্মদিনে 'love u' বলেছে"
আমি তো টাসকিত। মনে মনে কইলাম," কয় কি এই মাইয়া?"
তারে জিগাইলাম, "কও কি রিয়েলি তোমাকে লাভ করে নাকি?
সে বলল, "কি যে বলেন ভাইয়াহহহহ, 100% রিয়েল লাভ করে"
আমি কইলাম, "কিভাবে বুঝলা love করে!!!?"
সে আত্মবিশ্বাসের সাথে বলল, " আমাকে না, গত ২ বছরে দেড়-বার রেসপন্স করেছে!!!.
আমি এবার ডবল টাসকিত, মাথায় হাতি সাইজের একটা বিস্ময়বোধক চিহ্ন নিয়ে জিগাইলাম, "১ বার অথবা ২ বার রেসপন্স করতে পারে, কিন্তু দেড়বার কেমতে করে!!!?"
সে খুব লাজুক-ভাবে আমারে কইল, "এই যে দেখলেন না ভাইয়াহহহহ, এবার না আমাকে পুরোটা love u বলেছে। আর এর আগে আমাকে বলেছিল "u r so swe...."। তাই ওটাকে আমি অর্ধেক রেসপন্স ধরেছি, সবটা মিলে দেড়-টা হয়েছে, এ আর কি..... হে...হে.... আমার হিসেব ঠিক আছে না ভাইয়াহহহহ?"
আমি বললাম, "হ্যাঁ হ্যাঁ তোমার হিসাব একেবারে সঠিক। আর সালরুখ খান-তো ওটা প্রিন্টিং থুক্ক "mind-ting মিস্টেক করেছে"।
আর মনে মনে কইলাম, "তোমাকে u r so swe... লিখার সাথে সাথে হয়তো সেই সেলিব্রেটির টয়লেট পাইছিল। তারপর আর কি, দৌড়ের উপর যেইটুকো পারছে সেই-টুকোই লিখে তোমাকে পাঠিয়ে দিয়েছে।

তারে জিগাইলাম, "তোমার তো বয়-ফ্রেন্ড আছে, ও কি জানে যে তোমাকে সালরুখ খান! 'love u' বলেছে, রিয়েলি! লাভ করে?
সে বলল, কি বলেন ভাইয়াহহহহ, জানে না আবার। আমি তো ফেইজবুকে লিংকসহ স্ট্যাটাস দিসি।"
সাথে সাথে আমার মনটা খারাপ হয়ে গেল, তার অবলা বয়-ফ্রেন্ডের সৌজন্যে অগ্রিম একটা কুলখানি দেয়ার ইচ্ছে হল।

পাড়ার এক ছোট ভাইয়ের অবস্থাও একই রকম। আমাকে জানালো শালরুখ খান নাকি তাকেও রেসপন্স করেছে। এখন তো ও আর মাটি স্পর্শ করে চলাফেরা করে না, মাটি থেকে আড়াই ইঞ্চি উপর দিয়ে চলা ফেরা করে। বন্ধুবান্ধব সমাজে নাকি তার স্ট্যাটাস ১.২৫ গুন বেড়ে গেছে।
তাকে খুব সম্মান নিয়ে জিজ্ঞাসা করলাম, "তোমাকে সালরুখ খান কি লিখেছে, ভাইয়া?"
ছোট ভাইয়ের দয়ার শরীর, সে দয়া করে আমার দিকে তাকিয়ে কোয়াটার সেলিব্রেটি স্টাইলে জানালো , সালরুখ খান তাকে বলেছে "u r so handsome"...
আমি নিজেই নিজেকে মাটিতে ধপাস করে পড়ার মিহি একটা আওয়াজ পাইলাম। ত্রিপল টাসকিত হইয়া ভাবিলাম, হ্যান্ড-সাম সালরুখ খান, হ্যান্ড-সাম ছোট ভাইরে "u r so handsome" বলার আসল কি অর্থ মিন করতে পারে!!!?....

(যারা সিরিয়াস টাইপের twitter user, তাদের জন্য এই গল্পটা একটা ফান পোস্ট, আর যারা আমার মত গোবেচারা টাইপের twitter user আছেন তাদের জন্য এটা একটা সিরিয়াস পোস্ট।)...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×