somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিরকুট ০৬‬

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরানো দিনগুলো‬

লিজা আপুর সাথে আমার পরিচয় আমার গ্রাজুয়েশন পর্বে । উনি আমার অনেক বছর সিনিয়র। আমি সম্ভবত ২য় বর্ষে, লিজা আপু মাস্টার্সে।

রাতের বেলা অনেক কথা বলতাম আপুর সাথে। কথা বলার আমার কোন কারণ ছিল না কিন্তু আপুর কারণ ছিল। আপুর যে কোন কারণে একটা ভাইয়ার সম্পর্ক গড়ে উঠে ছিল অনেক বছর আগে থেকে। ভাইয়াটার নাম ইলিয়াস। ঐ ভাইয়াটা পলি-টেকনিক্যাল থেকে জাস্ট ডিপ্লোমা করা, ইভেন বি.এস.সি ও করেনি। কোথায় যেন ছোট্ট একটা জব করত। কিন্তু সে জায়গায় লিজা আপু মাস্টার্সের ল'এর স্টুডেন্ট। কোন মতেই তাদের একাডেমিক কোয়ালিটি ম্যাচ করে না।

মূলত এ ব্যাপারটা নিয়েই উদ্বিগ্ন থাকত আপু এবং আমাকে ব্যাপারগুলো শেয়ার করত। একদিন আপু আমাকে বলল, আমি যদি বিয়ের কথা চিন্তা করি তাহলে কেমন হবে?
আমি আপুকে একটা কথাই বলেছিলাম, "তুমি বিয়ে করে ফেলতে পার। সংক্ষিপ্ত সময়ের জন্য হয়তো হ্যাপিও হতে পার। কিন্তু দীর্ঘমেয়াদী মনে হয় না হ্যাপি হবে। সমাজে সার্ভাইভ করার সবচে ইম্পরট্যান্ট দিক হল, "স্বামীকে অন্যের সাথে পরিচয় করিয়ে দেয়া, নিজের চিন্তাগুলোর সাথে স্বামীর চিন্তাগুলো মিলে যাওয়া"। কিন্তু এ ধরণের ব্যাপারগুলো তোমার সাথে ভাইয়ার কখনোই ম্যাচ করবে না। সুতরাং তুমি একটা সময় এসে ব্যাপারগুলো আর মেনে নিতে পারবে না এবং এমন কোন সময় আসতে পারে, তুমি রিলেশন ভাঙার কথাও চিন্তা করতে পার। সুতরাং ডিসিশন নিলে আগে থেকে সব চিন্তা করে নিও।"

এর কিছুদিন পরে, আমার অনুরোধে ইলিয়াস ভাইয়া চিটাগাং আসে। ভাইয়াটার সাথে আমার অনেক কথা হয়। ভাইয়াটাকে অনেক কথা বলার পর ফাইনালি একটা কথাই বলেছিলাম, "যদি আপনাদের রিলেশনটা বিয়ের দিকে যায়, আপনারা কেউই হ্যাপি হবেন না। কারণ যখন আপনাদের সম্পর্ক গড়ে উঠে তখন আপনারা দু'জনেই একটা সাম্য অবস্থায় ছিলেন কিন্তু এখন আপনারা কেউই আর কোন মতেই সেই সাম্য অবস্থায় নেই। সুতরাং আপনারা যদি বিয়ের দিকে যানও, আমার মনে হয় না বিয়েটা টিকে থাকবে। সুতরাং আগেই চিন্তা করা উচিত সবকিছু।"

ভাইয়াটা আমার কথাগুলো খুব ভাল মতই গ্রহণ করে এবং সারাদিনই তিনি শেষবারের মত চিটাগাং ছেড়ে উনার গন্তব্যে চলে যান। আমার জানা মতে, ওটাই লিজা আপুর সাথে ইলিয়াস ভাইয়ার শেষ দেখা। কিন্তু পরে কথা হয়েছে কিনা আমার জানা নেই।

এর পরে আমি অনেকদিন গিলটি-ফিল করতাম যে, হয়তো আমার প্ররোচনায় রিলেশনটা ভেঙে গেছে।

এখন আমার সাথে লিজা আপুর তেমন যোগাযোগ হয় না। আপুর সাথে লাস্ট কথা হয়েছে তাও মনে হয়, এক বছর হয়ে গেছে। ভাইয়া (লিজা আপুর হাসব্যান্ড) ব্যাংকে জব করে। তাদের একটা বেবীও আছে। মনে হয় অনেক সুখেও আছে।

কিন্তু মজার ব্যাপার হল, ইলিয়াস ভাইয়ার সাথে আমার প্রায় কথা হয়। উনিই আমাকে ফোন দেন। আমার খোজ খবর নেন। তবে উনি কোন দিনও লিজা আপুর কথা জিজ্ঞাসা করেননি। আমিও বলিনি। উনার স্ত্রী একটা হাই স্কুলে পড়ান। উনাদের ২টা বেবী আছে।

আমার মনে হয়, যার যার অবস্থা থেকে ২ জনেরই যতই আক্ষেপ থাকুক না কেন, কিন্তু মনে হয় না তারা অসুখী আছে।
সুখে থাকুক আমার খুব খুব খুব প্রিয় এ দু'জন মানুষ। সুখে থাকুক তাদের সম্পর্কের স্ট্যাইকহোল্ডার-রা।...

(প্রত্যেকটা রিলেশনের একটা অব্যক্ত শর্ত থাকে, তা হল, "তুমি তোমার মত জীবন চালিয়ে নেবে, আমি আমার মত এবং সময়ের পরিবর্তনের সাথে, তুমি তোমাকে আমার যোগ্য হিসেবে গড়ে তুলবে, আমি আমাকে তোমার যোগ্য হিসেবে গড়ে তুলব"।

যেমন, ধরে নিলাম, একটা ছেলে, একটা মেয়ে HSC 1st ইয়ার থাকা কালে একটা সম্পর্কে জড়িয়ে গেল। এর পরে দেখা গেল, মেয়েটা HSC পাস করল, গ্রাজুয়েশন করল, পোস্ট-গ্রাজুয়েশন করল। কিন্তু ছেলেটা যে কোন কারণে HSC ও পাস করল না। সুতরাং ছেলেটা তার সম্পর্কের অব্যক্ত শর্তটি ভঙ্গ করল। সুতরাং মেয়েটার এ সম্পর্ক ভেঙে দেয়ার রাইট আছে।)
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×