somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার লিখা কবিতার পান্ডুলিপি থেকে (আপডেট: ২৮/০৩/২০১১)

২৫ শে মার্চ, ২০১১ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রংধনু
(অপ্রকাশিত)

জীবনের রং শুভ্র সাদা
চলতে থাকে জীবন,
ক্রমেই রং বদলায়
আপন গতিতে চলে জীবনের রথ ।

হঠাৎ আসে দুরন্ত ঝড়
তান্ডব না্চনে ওলট পালট হয়ে যায় জীবন,
শোষকের কুৎসিত হাসি ধ্বনি থেকে প্রতিধ্বনি তোলে
আকাশে বাতাসে ।
থমকে দাড়ায় জীবনের রথ
দুর্দম বেগে আসে-
বিপ্লব আর বিদ্রোহ লোহিত রং নিয়ে
খুনে খুনে লালে লাল হয়ে যায় জীবনের সব রং
শ্বেত, সবুজ,নীল,হরিৎ

কালো চাদরে দেহ মুড়ে গুড়ি মেরে এগিয়ে আসে হতাশা
চকচকে ছোড়া হাতে,
বাম পাঁজর ঘেসে বসিয়ে দেয় ঠিক হৃদপিন্ডে
আসে মৃত্যু জীবনের যবনিকা টেনে দিয়ে,
জীবনের সব রং হারিয়ে যায় অনন্ত অন্তরীক্ষে

বাকী থাকে কেবল শ্বেত শুভ্র
আর শ্বেত শুভ্র ।

রচনা কাল : ১২ মে ১৯৮৯ ।

---------------------------------------------------------------------------------

স্বপ্ন
(অপ্রকাশিত)


আজও আমি অপেক্ষায় আছি সেই সুবর্ন সময়ের
যেদিন আকাশের সমস্ত তারা সম্মিলিত কোরস গাইবে
গ্রহ গুলো ড্রাম বাজাবে আপন লয়ে

মেঘের রানী ধারন করবে শুভ্র বসন
আমার কবিতার অক্ষরগুলো হয়ে যাবে
কৃষকের গোলার রাশি রাশি ধান ।
রাষ্ট্রিয় পুষ্পদ্যানের রজনীগন্ধার ডাটায়
জন্ম নেবে থোকা থোকা বাদামি রুটি ,

যা দিয়ে পরবর্তীতে সম্বর্ধিত হবে
মহামান্য রাজন ও রাষ্ট্রিয় অতিথি বর্গ ।

রচনা কাল: ৩ রা জুন ১৯৯০
---------------------------------------------------------------------------------

নির্বাসন
(প্রকাশিত)


তোমরা আজ আমায় নির্বাসন দিয়েছো
দীপান্তরে নির্বাসিত আজ আমি-
"‍রবিনসন ক্রুসো"

দীর্ঘ শশ্রু আর আর কেশ ঢেকে ফেলেছে
আমার বাহ্যিক জিয়োগ্রাফি ।

ধারাল বক্র নখগুলো
আমাকে রুপান্তরিত করেছে
হায়না সাদৃশ্য হিংস্র শ্বাপদে,

তোমাদের সভ্যতা ! থেকে আজ আমি বিতাড়িত

আমার হাতের তালুতে দৃশ্যমান-
একটি খরাপিড়ীত দেশের মানচিত্র,
দু"চোখের তারায় প্রষ্ফুটিত
যথাক্রমে-
শোষিতের জন্য স্বজন প্রীতি
শোষকের জন্য র্দুজয় দাবানল ।

আমার দুই ঠোঁটে তামাকের কড়া গন্ধ
আর স্বাধীনতার সাহসী সংলাপ ।

কন্ঠে আমার "কবিতা" নামের ভয়ংকর মারনাস্ত্র ।

রচনা কাল: ২৬ শে মার্চ ১৯৮৯
-------------------------------------------------------------------------------

বিবৃতি
(প্রকাশিত)

কোটি কোটি শব আজও পঁচে অগভীর গোরে
স্বদেশ মায়ের সন্তানেরা মায়ের কবর খোড়ে ।

মৃতা জননীর স্তন চোষে শিশু আশরাফুল-মাখলুকাত
প্রানহীন পিযুষশুন্য মাতা নিরব- "নেহি বাত "

নগ্ন স্বদেশ, নগ্ন মাতা দেহে তাদের আজ নষ্টার সজ্জা
চেয়ে থেকে শুধু ভাবি আমি "হায় এটা কার লজ্জা" ?

নাগরিক জীবন জিম্মী আজ দুঃশাসন আর অপশাসনের কাছে
স্বাধীনতার মুলমন্ত্র স্বৈরাশাসকের কারাগারে বন্ধি হয়ে আছে ।

বিদ্যাপীঠে চলে এখন বর্বরতা আর সন্ত্রাসের বিদ্যা চর্চা
সন্ত্রাসমূখি রাজনিতীর চাপে পরে ধংস হয়ে গেছে ছাত্র জীবনের কড়চা ।

রচনা কাল : ২৭ শে ফেব্রুয়ারী ১৯৮৮

( এই কবিতাটি লিখার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে থানায়
নিয়ে বেধড়ক পেটানো হয় )


---------------------------------------------------------------------------------
১৭ বছর পর আবার ফিরে আসা
----------------------------------

আদিম মানব মানবী



জন্ম নিলাম এমন এক শতাব্দীতে
মায়ের গর্ভ থেকে বেরিয়েই দেখলাম

রক্তশুন্য জননীর মুখ ,
স্নেহহীন বাবার হৃদয়
প্রেমহীন প্রেমিকার মন
ফলাবিহীন কৃষকের লাঙ্গল
অন্নহীন মাটির সানকি
আব্রুহীন বোনের লজ্জা
পিযুষহীন মায়ের স্তন
মাংসবিহীন হাড়ের কাঠামো
স্বাধীকারহীন এক স্বাধীন রাষ্ট্র
খড়বিহীন ঘরের চালা
হৃদয়হীন অধুনা বিত্তবান
বিবেকহীন এক সমাজ ।

জন্ম নিলাম এমন এক শতাব্দীতে
যখন সবাই
নগ্ন উলংগ
লজ্জাহীন , সত্বাহীন ।
আদিম মানব মানবী ।


রচনা কাল: ২৬ মার্চ ২০১১



সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১১ বিকাল ৫:৪৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কৌশল

লিখেছেন জুয়েল তাজিম, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৮

জামায়াতের আমীরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীর সঙ্গে বেশ্যাবৃত্তির সম্পর্ক টেনে আনা পোস্টটি হ্যাকড হোক বা অ-হ্যাকড—এর রাজনৈতিক প্রভাব মোটেও একমুখী নয়। অনেকেই ধরে নিচ্ছেন, এতে জামায়াতের ক্ষতিই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম, রাজনীতি ও “বেহেস্তের টিকিট”: ভণ্ডামির চূড়ান্ত রূপ।

লিখেছেন রাবব১৯৭১, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩২

ধর্ম, রাজনীতি ও “বেহেস্তের টিকিট”: ভণ্ডামির চূড়ান্ত রূপ।
-----------------------------------------------------------
ধর্ম ও রাজনীতি এক জিনিস নয়, এক পথে চলে না, এবং এক লক্ষ্যেও পৌঁছায় না। ধর্মের ভিত্তি সত্য, ন্যায়, নৈতিকতা ও আত্মসংযম। রাজনীতির... ...বাকিটুকু পড়ুন

লিমেরিক

লিখেছেন বাকপ্রবাস, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে লাগছে সবই ঝাল। ...বাকিটুকু পড়ুন

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

×