somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন খারাপ মানুষের নববর্ষ উদযাপন ।

১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একজন মানবাধিকার কর্মী , জীবনের ঝুঁকি নিয়ে আমি/ আমরা মানবাধিকার বঞ্চিত অসহায় মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা করি , বাংলাদেশের এই প্রান্ত থেকে ঐ প্রান্তে ছুঁটে বেড়াই , কিছুদিন আগে আমার এক সময়কার সহকর্মি মানবাধিকারকর্মী ও সাংবাদিক আবু সাঈদ শামীম ( বি টি ভিতে প্রচারিত "মানবাধিকার ও আমরা " অনুষ্ঠানের পরিচালক ) তার নিজ এলাকা ঢাকার কাফরুলে ইভটিজার সন্ন্রাসী কতৃক হামলার শিকার হয়েছেন , গত ২ বছর আগে আমিও মোহম্মদপুর এলাকায় কিছু সন্ত্রাসীর আক্রমনের শিকার হয়েছিলাম একটি ধর্ষন মামলার সরেজমিনে তদন্ত করতে গিয়ে ( অবশ্য সৌভাগ্য ক্রমে পার পেয়েছিলাম মার্শাল আর্টএ দক্ষতা থাকার কারনে ) এইভাবে জীবনের ঝুকি নিয়ে আমাকে কাজ করতে হয় ।
আমার সংসার আছে স্ত্রী-সন্তান আছে তাদেরকে প্রায় সময়ই বঞ্চিত করছি তাদের অধিকার থেকে সেই সকালে বাসা থেকে বের হয়েছিলাম এক অসহায় বোনের অধিকার আদায় করে দেবার জন্য, সন্ধার পর বাসায় ফিরে একটু খাওয়া দাওয়া করে আমার ১১বছরের বড় মেয়ে আর ৫বছরের ছোট মেয়েকে একঘন্টার মত সময় দিলাম
( ৬ দিন পর ) মেয়েগুলো বায়না ধরেছে কাল পহেলা বৈশাখে বাবার হাত ধরে মেলায় যাবে, আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে ব্লগে লিখতে বসলাম ।
কাল খুব ভোরে সিলেট মৌলভীবাজার যাবো এইভাবে চলছে আমার জীবন, যখন বাংলাদেশের প্রায় মানুষ নববর্ষ উদযাপনের জন্য প্রস্ততি নিচ্ছে আর তখন আমি আমার ছোট্ট দুটি মেয়ের আনন্দ উৎসব টুকরো টুকরো করে দিয়ে কাল খুব ভোরে সিলেট মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেব ৬০ বছরের এক নরপশু কতৃক ধর্ষনের শিকার ৪ বছরের লাভলী মামনি টাকে দেখতে , বাংলাদেশের প্রায় মানুষ নববর্ষ উদযাপনের জন্য প্রস্ততি নিচ্ছে আর তখন আমি ছুটে যাবো মৌলভীবাজারে ।
আমি কত খারাপ । খারাপ হব না লাভলী যে আমরই সন্তানের মত , আর কোন বাবা কি পারে কোন মানুষ কি পারে সন্তানকে এই অবস্থায় রেখে পহেলা বৈশাখের আনন্দ উৎসব করতে ?

আগামী কাল পহেলা বৈশাখে যারা রমনা বটমুলে যাবেন পান্তা ইলিশ খেতে , নাকে মুখে রং মেখে নাচ গান করতে তাদেরকে করজোড়ে বলছি আমার লাভলী মামনির কথা মনে করে আর কিছু না পারেন রাস্তার ধারে দাড়িয়ে থাকা পথশিশুদের কে ভালো কিছু খেতে দিয়েন , আমি বড় শান্তি পাবো কেননা প্রায় প্রতি পহেলা বৈশাখের দিন রমনা বটমুলে অথবা আমার বাসায় এইসব ভাগ্যহত শিশুদের নিয়ে সাধ্য মত আনন্দ করি ,
কিন্তু এবার পারবোনা ।
আমার লাভলী মামনিদের জন্য আমি জীবন দিয়ে হলেও এই সমাজটাকে একটা ধাক্কা লাগাবই লাগাবো , আর যদি সফল না হই তাহলো আমার সৃষ্টিকর্তার নামে শপথ করলাম আমার পারিবারিক , সামাজিক , ধর্মীয় সকল আনন্দ উৎসব থেকে নিজেকে এবং নিজের স্ত্রী-সন্তানদেরকে বঞ্চিত রাখবো সব সময় ।

আপনারা আমাকে যতখুশি ধিক্কার দিন ,গালাগাল করুন আমি কিচ্ছু মনে করবো না । ................... খুব ক্লান্ত লাগছে ঘুম পাচ্ছে আর কিছু লিখতে পারবো না ঘুমাতে হবে , অনেক ভোরে ঘুম থেকে উঠে পালাতে হবে--- চুপ ! আমার মেয়ে দুটি জেনো টের না পায় ।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×