১
উঁচু পাচিলে ঘেরা পুরনো একটা দুইতলা বাড়ি। এক সময় যে এই বাড়িটাই এই এলাকার মধ্যে সেরা ছিল সহজেই বুঝা যায়। কিন্তু এখন সংস্কারের অভাবে বাড়িটির বাইরে বেহাল অবস্থা। ভিতরের খবর অবশ্য আমি জানি না। কোনোদিন ভিতরে যাই নি। এর আগে মাত্র একবার এসেছিলাম তাও গেটের সামনে থেকেই চলে গিয়েছিলাম। ঐশী সেইবার অনেক করে বলেছিল ভিতরে এসে বসতে। । ঐশীর সাথে কথা বলতেই আমার লজ্জা লাগে, কেমন আছ এটাই জিজ্ঞেস করি অনেক ঘামের পর, ভিতরে গিয়ে গিয়ে যদি ওর মামার বাড়ির লোকেদের সাথে কথা বলতে হয় সেই ভয়ে আর ভিতরে ঢুকি নি। সেদিন এসেছিলাম ঐশীকে ওর মামা বাড়িতে পোঁছে দিতে আজ এসেছি ওকে নিয়ে যেতে। ওর মা আজ সকালে আমাদের বাসায় এসে আমার মাকে বলল আমি যেন আজকেই ঐশীকে ওর মামা বাড়ি থেকে নিয়ে আসি।
অনেক্ষন ধরে গেটের কড়া নাড়াচ্ছি। বিরক্ত হয়ে একপর্যায়ে থামলাম। তখনই একজন মহিলা এসে গেটের ফাঁক দিয়ে জিজ্ঞেস করল, কে? কারে চাই?
গলাটা এমন কর্কশ, আমি কিছুটা ভয় পেলাম।
জবাব দিলাম, আমি ইমতিয়াজ, ঐশীদের বাসা থেকে এসেছি।
এইবার মেয়েটি গেইট খুলেদিয়ে বলল, ঐশী আপা তো বাড়িত নাই, আপনি ভিতরে আইসা বসেন, এহনই আয়া পরব।
আমি বললাম, আর ভিতরে গিয়ে কাজ নেই, আমি ঐ চায়ের দোকানে বসে বসে অপেক্ষা করি।
২
বিকালে ঐশীকে নিয়ে রিকশায় করে ফিরছি।
ঐশী অনেক্ষন পর মুখ খুলল। বলল,এক সপ্তাহ হতে না হতেই আমাকে চলে আসতে বলল কেন? মা না তোমার সামনেই বলল এক মাস থাকতে
কি জানি, হয়ত কোন জরুরী কারন আছে, বলেই আমি আকাশের দিকে তাকালাম। আকাশ মেঘলা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে
আমি বললাম, মনে হয় বৃষ্টি হবে
ঐশী কিছু বলল না
কিছুক্ষন পর ঐশী হঠাৎ বলল আমি জানি কেন।
ও নিজে থেকেই বলতে লাগল, আমার বিয়ে ঠিক হয়েছে, বোধহয় তারিখ ও ঠিক হয়ে গেছে তাই মা আমাকে চলে আসতে বলেছেন
গতকাল রাতে ওদের বাড়িতে বেশ কয়েকজন লোক এসেছিল দেখেছিলাম
কিন্তু কি কারনে বুঝতে পারি নি, এখন মনে হচ্ছে বিয়ের ঠিক ফর্দ করতে এসেছিল
মনে হতেই অনুভব করলাম কে যেন একটা ছুরি আমার বুকে বসিয়ে দিয়েছে
রিকশা ঐশীদের বাড়ির সামনে এসে থামল। আমি ভাড়া মিঠিয়ে দিয়ে দেখি ঐশী ভিতরে চলে গেছে
তখনই আমার চিৎকার করে বলতে ইচ্ছে হল ঐশী আমি তোমাকে ভালবাসি...ভালবাসি... ভালবাসি
কিন্তু চিৎকারের পরিবর্তে দু চোখ বেয়ে অশ্রু নেমে এল অঝর ধারায়। কিছুতেই কান্না থামাতে পারছি না। এখন কেউ দেখে ফেললে......লজ্জার বিষয়।
আর কি আশ্চর্য হঠাৎ করে মুষল ধারে বৃষ্টি পড়তে লাগল। বৃষ্টির জল আর আমার চোখের জল এক সাথে মিশে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। একটা লজ্জার হাত থেকে বাঁচা গেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




