somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন নাস্তিকরা বিপজ্জনক

৩০ শে মে, ২০০৮ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বস্তুবাদের, তথাকথিত পুঁথিগত বিজ্ঞানের দোহাই দিয়ে বহুকাল ধরেই অনেকে নাস্তিক হয়ে আসছে। এই প্রবণতা নতুন নয়। তারা নানা রকম খন্ডিত তথ্য পাশাপাশি দাঁড় করিয়ে তত্ত্ব দেয় যে ঈন্দ্রীয়গ্রাহ্য জগতই সবকিছু, পরকাল বলে কিছু নেই, ঈশ্বর বলে কিছু নেই। তাদের এই বাগাড়ম্বরে বাদ পড়ে যায় এই মুহুর্তে ঈন্দ্রীয়ের নাগালে না থাকা জগতের শাশ্বত অস্তিত্বের কথা। হাজার হাজার বছর ধরে গবেষণা করতে করতে যাকে আর শেষ পর্যন্ত ধরা যায় না সেই জগৎই আধিবিদ্যিক জগত। এই জগত হচ্ছে সেই জগত যাকে ধরা যায় না কিন্তু সর্বদা আমাদের সাথে রয়েছে।

ঈশ্বর মৃত্যুর পরে আমাদের কৃতকর্ম অনুসারে পুরস্কার অথবা শাস্তি দেবেন এই মূলনীতির উপর তৈরী হয়েছে একদিকে বিভিন্ন ধর্ম অন্যদিকে নীতিদর্শন। দুটোর মধ্যে কিন্তু উদ্যেশ্যের জায়গা থেকে খুব বড় কোন পার্থক্য নেই। নীতিদর্শন ধর্মকে তাত্ত্বিক ভিত্তিদেয়। অপরদিকে ধর্ম আর নীতিদর্শন দুটোরই মূলগত শক্তি হচ্ছে অধিবিদ্যা। তাই অধরা জগতের উপরে নিশ্চিন্তে আস্থা রেখে যূগ যূগ ধরে মানুষ মঙ্গলময় ঈশ্বরে আস্থা রেখে আসছেন।

নাস্তিকেরা চিরকালই ছিল। যতদিন ধরে পৃথিবীতে আস্তিক আছে ততদিন ধরেই নাস্তিক আছে। নাস্তিকেরা বরাবরই বলে এসেছেন ঈশ্বরকে দেখি না। তিনি কোথায় জানিনা। তাঁকে মানবো কেন? এই কথা গুলি তারা ব্যবহার করেছে ইচ্ছামতো ভোগের রাস্তা পরিস্কার করার জন্য। আগে যখন প্রকৃতি থেকে উৎপাদনে মানুষ সন্তুষ্ট ছিল সেই সামন্তসমাজ পর্যন্ত নাস্তিকদের ঠেকিয়ে রাখে গেছে। কিন্তু যখন যন্ত্র আবিস্কার করে অনেক অনেক বেশী উৎপাদন শুরু হলো তখনই এইসব বেশী বেশী উৎপাদন করা জিনিস বিক্রি করে মুনাফা গোনার প্রশ্ন সামনে এসেছে। বেশী বিক্রি করতে গেলে বেশি বেশী ভোগের নীতি প্রচারের বিকল্প নেই। এই কারণে শিল্পবিপ্লবের পর থেকে পৃথিবীতে নতুন করে নাস্তিকদের আস্ফালন শুরু হয়। গত দেড়শ বছরের যত যুদ্ধ যত দুর্ভিক্ষ যত অশান্তি সবকিছুর মূলে এই শিল্পবিপ্লব। যন্ত্র আরো উন্নত হয়েছে। আরো বেশী উৎপাদন হয়েছে। মানুষের ভোগবাসনা আরো বেড়েছে। অথচ ক্ষেতের দুমুঠো ধান আর পোষা গরুর দুধে কিন্তু মানুষ হাজার হাজার বছর ধরে মন্দ ছিল না।

বর্তমান সময়ে দেরীতে হলেও অনেকের মধ্যে এই বোধোদয় এসেছে যে আমাদেরকে ক্রমশ শিল্পোৎপাদনের উপর নির্ভরতা কমাতে হবে। ফিরে যেতে হবে সনাতন সমাজে। যে সমাজ লাভের খাতার বদলে মানবিক মূল্যবোধে পরিচালিত হয়। যে সমাজে মানুষ কোন সংখ্যা নয় বরং সৃষ্টির সেরা জীব বলে বিবেচিত হয়।

এই চেতনার বিপরীতে দাঁড়িয়ে আছে আজকের নাস্তিকেরা। তারা নানান কৌশলে, কখনো বিজ্ঞান কখনো মনোহারি বিজ্ঞাপন এসব দিয়ে সাধারণ মানুষের কাছে ভোগকে আকর্ষনীয় এবং যুক্তিসঙ্গত করে তুলছেন। শুধু তাই নয় নতুন করে মানবিক সমাজ নির্মানে যারা উৎসাহী তাঁদের ধ্বংশ করার জন্য শিল্পোন্নত সমাজের কর্ণধারদের নিয়মিত বুদ্ধি দিয়ে যাচ্ছেন। অন্যদিকে তাঁদের ভোগবিলাসের রকমারি বর্ননা নাবালিগ প্রজন্মকে ভোগের দিকে টানছে। এই কারণেই নাস্তিকেরা বিপজ্জনক।

নাস্তিকরা এতই শক্তিশালী যে শুধে মেরে তাড়ালে এরা যাবে না। এদেরকে তর্ক করে পরাজিত করতে হবে। আল্লাহ আমাদের সেই তওফিক দিন।
২৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×