চালকদের ধূমপান ও মোবাইলে কথা বলা বন্ধ হোক
০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এটা অত্যন্ত আশার বিষয় যে, গত স্বৈরাচারী অবৈধ তত্ববধায়ক সরকার পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করে আইন প্রণয়ন এবং সরকারের ব্যাপক প্রচারণার ফলে যানবাহনে ধূমপান অনেকটাই কমে এসেছে। অনেক অসম্ভবের এই বাংলাদেশে এমন জনসচেতনতা অবশ্যই আমাদের আশাবাদী করে। কিন্তু পরিতাপের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, অধিকাংশ বাস ড্রাইভার এ নিয়মটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলন্ত অবস্থায় ধূমপান করে যাচ্ছেন। তাদের ভাবখানা এমন যে, আইনটি শুধু যাত্রীদের জন্য। শুধু তাই নয়, প্রায়ই চালকদের চলন্ত বাসের স্টিয়ারিং হুইল ছেড়ে দিয়ে দেয়াশলাই জ্বালিয়ে সিগারেটে অগ্নিসংযোগ করতে দেখা যায় যা অত্যন্ত বিপজ্জনক এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তা ছাড়া চলন্ত অবস্থায় চালকদের মোবাইল ফোন ব্যবহার আইনত নিষিদ্ধ করা হলেও অধিকাংশ ড্রাইভারই এ নিয়মটিও মানছেন না। চলন্ত অবস্থায় চালকের সামান্য অমনোযোগিতাই শত শত যাত্রীর প্রাণহানি ঘটাতে পারে। তাই চলন্ত বাসে চালকদের ধূমপান এবং মোবাইলে কথা বলা বন্ধ করার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং এ বিষয়ে প্রণীত আইন বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন