২৯৫টি আসনের বিপরীতে আপনারা প্রায় সাতশোটি মনোনয়নপত্র জমা দিয়েছেন!
আপনাদের বাতিলের সংখ্যাও বেশী হবে এটাই স্বাভাবিক।
আওয়ামীলীগ মাত্র ২৮১টি মনোনয়নপত্র জমা দিয়েছে এবং জমা দেওয়ার আগে দলীয় মনোনয়ন বোর্ড যথেষ্ট যাচাই বাছাই করেই প্রার্থীদেরকে প্রত্যয়নপত্র দিয়েছে।
সুতরাং এখানে মনোনয়ন বাতিলের সংখ্যা একেবারেই নগন্যসংখ্যক এমনকি শূন্যসংখ্যক হলেও আশ্চর্য্য হওয়ার কিছু নেই।
এর মধ্যে রাজনীতি খুঁজেও কোন লাভ নেই।
আর আপনারা মনোনয়ন জমা দেওয়ার আগে কে ঋণখেলাপী কে আদালতের রায়ে দণ্ডিত আসামী তা যাচাই বাছাই না করেই গণহারে যদুমদুকদু সবাইকেই ছাড়পত্র দিয়েছেন!
সুতরাং নির্বাচন কমিশনের ফিল্টারে আপনাদের বেশীসংখ্যক প্রার্থী আটকে যাবে এটাই স্বাভাবিক।
আপনারা নিজেরাও অবশ্য আগেই স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন ঋণখেলাপী বা দণ্ডিত আসামী হওয়ার কারনে আপনাদের অনেক প্রার্থীর প্রার্থীতা বাতিল হতে পারে, এজন্যই আপনারা এক আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিয়েছেন।
সুতরাং এখন নির্বাচন কমিশন কর্তৃক আপনাদের বেশীসংখ্যক মনোনয়ন বাতিল হওয়া নিয়ে নতুন করে রাজনীতি করার কিছু নেই।
মাটিতে ছুড়ে ফেলা থুথু আবার কি চেটে খেতে চান ?
# collected.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





