somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফল হতে জীবন থেকে বিদায় করে দিন কিছু শ্রেণির মানুষ !!!

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সফল হতে জীবন থেকে বিদায় করে দিন কিছু শ্রেণির মানুষ!
যেসব নেতিবাচক লোকেরা আপনাকে পিছন থেকে টেনে ধরে এবং আপনার ব্যাক্তিত্ব কমিয়ে দেয় তাদেরকে জীবন থেকে বিদায় করে দিন। এরা হতে পারে সহকর্মী, বন্ধু বা পরিবারের সদস্য। এদের সঙ্গে একটা সীমানা দেয়াল টেনে নিন বা জীবন থেকে পুরোপুরি ত্যাগ করুন। কাজটি হয়তো কঠিন হতে পারে। কিন্তু এটা করলেই আপনি সফল হবেন।

১. যারা আপনাকে নিচে নামিয়ে রাখে:
---------------------------------------------
আপনার জীবনে যারা থাকবে তাদের উচিৎ আপনাকে ওপরের দিকে টেনে তোলা এবং আপনার অর্জনগুলোকে উদযাপন করা, তাতে ছিদ্র তৈরি করা নয়। কিন্তু এমন কিছু লোক আছে যারা আপনার ভালো খবরগুলোর মধ্যেও নেতিবাচক বিষয় খুঁজে বের করবে। যেমন, আপনার হয়তো বেতন বেড়েছে। কিন্তু এরা বলবে, আপনি আরো বেশি পাওয়ার যোগ্য। আপনাকে কম দেওয়া হচ্ছে। এদের কথা শুনে মনে হবে এরা বুঝি আপনার ভালো চায়। কিন্তু না, এরা আসলে ভণ্ড। শুভাকাঙ্খীর ছদ্মবেশে এরা আসলে আপনার মধ্যে নেগেটিভ চিন্তা ঢুকিয়ে দিতে চান।

২. যারা আপনার মধ্যে নিজেকে নিয়ে সন্দেহ তৈরি করে:
------------------------------
বাস্তবতা সম্পর্কে আপনার যে বুঝ আছে তাকে এরা আক্রমণ, অবমূল্যায়ন বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে এবং আপনার মধ্যে নিজের সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করবে। এর মধ্য দিয়ে এরা আপনার ওপর ছড়ি ঘুরানোর চেষ্টা করবে। এরা শুধু আপনাকে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবে। এদের কথা ও কাজে মিল থাকে না। এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে বিভ্রান্ত করবে। এরা আপনাকে ভাবতে বাধ্য করবে যে আপনি নিজেই সমস্যা। এবং অন্যদেরকে আপনার বিরুদ্ধে লেলিয়ে দিবে। এরা অনেক সময় বুঝেনা কী করেছে। তবে বুঝলেও কোনো পরোয়া করে না। যতক্ষণ পর্যন্ত এরা নিজেদের কাজের দায় স্বীকার না করছে ততক্ষণ এদের এড়িয়ে চলুন।

৩. যারা আপনাকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চায়:
------------------------------
এরা আপনার সময়, শক্তি এবং সম্পদ তাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করবে। কিন্তু আপনার নিজের চাওয়া বা প্রয়োজনকে বিবেচনায় নিবে না। আর এরা আপনাকে কিছু দিলেও তা দিবে শুধু আপনি যেন তাদেরকে ছেড়ে চলে না যান সে জন্য এবং ভবিষ্যতে আপনাকে যেনো কাজে লাগানো যায়। এরা সাধারণত পছন্দনীয় এবং বেশ আকর্ষণ ক্ষমতাসম্পন্ন টাইপের মানুষ হয়ে থাকেন। এর নিজেদের সুবিধা আদায় করে নেওয়ার জন্য আপনাকে নিজের সম্পর্কে মূল্যবান হওয়ার অনুভূতি এনে দিবে। এবং ভালোবাসায় সিক্ত করবে। কিন্তু প্রয়োজন ফুরালে আপনাকে ফেলে রেখে যাবে। তখন আপনার মধ্যে প্রত্যাখ্যাত হওয়া, নিরাপত্তাহীনতা এবং মূল্যহীনতার অনুভূতি আসবে।

৪. অকার্যকর পারিবারিক সদস্য:
------------------------------
আপনার কাছের কোনো মানুষও যদি দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন এবং মাদকাসক্তি থেকে বেরিয়ে আসার জন্য সহযোগিতা গ্রহণে অস্বীকৃতি জানান তাহলে তার সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখার এখনই সময়। কারণ এরা নিজেরা তো রসাতলে যাবেই সাথে আপনাকেও টেনে নামাবে। এরা শুধু আপনার ওপর সুবিধা নিবে এবং ব্যবহার করবে। কিন্তু আপনাকে সম্মান করবে না।

৫. যে বন্ধুরা বোঝা হয়ে উঠেছে:
------------------------------
বন্ধুত্ব হওয়া উচিত পারস্পরিক এবং ভারসাম্যপূর্ণ। যদি তা না হয় তাহলে এখনই সময় এমন বন্ধুকের ত্যাগ করার। আপনার যদি এমন কোনো বন্ধু থাকে যারা আপনার কোনো কাজে না লেগে বরং বোঝা হয়ে উঠেছে, অথবা যারা শুধু নিজের ব্যাপারেই বলতে আগ্রহী বা অতিবেশি সমালোচক অথবা নেতিবাচক তাহলে এখনই তাকে ত্যাগ করুন।

৬. যারা শুধু আপনার দোষ ধরে:
------------------------------
এরা সারাক্ষণই শুধু আপনার দোষ ধরবে এবং আপনার প্রতিটি ভুলের খতিয়ান রাখবে। যাতে ভবিষ্যতে সেসব আপনার বিরুদ্ধেই ব্যবহার করা যায়। এরা শুধু আপনি তাদের জন্য কখন কী করেননি, বা তাদেরকে সমস্যায় ফেলেছেন বা কী ভুলভাবে করেছেন সেসব নিয়ে কথা বলবে। এবং আপনাকে ছোট করবে। কিন্তু এরা নিজের কোনো কাজের দায় নিবে না।

৭. অতি সমালোচক:
------------------------------
আমাদের কেউই নিখুঁত নয়। এজন্য আমরা প্রায়ই কোনো খাঁটি বন্ধুকে আমাদের দুর্বলতাগুলো সততার সঙ্গে ধরিয়ে দেওয়ার কথা বলি। কিন্তু যারা সমসময়ই আপনার সমালোচনা করবে এরা কখনো খাঁটি বন্ধু নয়। এরা আপনি যা কিছুই করেন না কেন তাতেই খুঁত ধরবে। এরা কখনো আপনার প্রতি যত্ন বা ভালোবাসা থেকে এসব করেনা বরং দোষ চাপানো এবং অভিযোগ করার জন্য করে। এরা আপনাকে বুঝাতে চাইবে আপনিই সমস্যা। এ ধরনের মানুষদের অনেক সময় আত্মবিশ্বাস কম থাকে। এবং নিজেদের নিরাপত্তাহীনতার বোধগুলো অন্যদের ওপর চাপিয়ে দিতে চায়।

৮. জীবন সঙ্গীর ক্ষেত্রে সতর্কতা:
------------------------------
বিষাক্ত রোমান্টিক সম্পর্ক শেষ করা হয়তো একটু কঠিনও হতে পারে। কিন্তু এ ধরনের লোককে নিজের জীবন থেকে বিদায় করে দেওয়া আপনার জন্য অনেক সময় সবচেয়ে সেরা এবং সঠিক সিদ্ধান্ত হতে পারে।

কোনো সম্পর্কে যদি মিথ্যা, টাকা-পয়সার সমস্যা বা মাদক সেবন জনিত নিপীড়ন, সহিংসতা, পুরোনো সম্পর্কজনিত সমস্যা, অপরাধ রেকর্ড, বেআইনী কাজ করা এবং মাদক সেবনের মতো সমস্যা থাকে তাহলে কোনো অজুহাত বা পরিবর্তনের প্রতিজ্ঞায় বিশ্বাস না করে বরং যত দ্রুত সম্ভব তা থেকে বের হয়ে আসুন।

সফল হতে চাইলে…
==============
তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে মধ্যবয়স্ক একজন উদ্যোক্তাও চান সফলভাবে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে। কিন্তু অনেকেরই ধারণা, সাফল্য অর্জন বেশ কঠিন। আদতে কিন্তু কৌশল খাটিয়ে কয়েকটি ব্যাপার অনুসরণ করলেই খুব সহজে সফলতা অর্জন করা যায়। কিভাবে? যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত সাময়িকী ‘সাকসেস’ দিচ্ছে সেই পরামর্শ।

প্রতিশ্রুতির দিকে মনোনিবেশ করুন:
------------------------------
আপনি আপনার লক্ষ্যের প্রতি কতোটা অটুট? এটি আপনার জন্য কতোটা গুরুত্বপূর্ণ এবং এটি অর্জন করার জন্যে আপনি কী কী করতে চান? নিজেকে সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ করুন, তবেই অনুপ্রেরণা আপনার পেছনে ছুটবে।

জ্ঞান অর্জন করুন, ফলাফলের নয়:
------------------------------
আপনি যদি আবিষ্কার, উন্নতি, খোঁজ এবং চর্চার দিকে পরিপূর্ণ মনোনিবেশ করেন তাহলে অনুপ্রেরণা সর্বদা ব্যপ্ত হবে। আপনি যদি শুধুই ফলাফল খোঁজেন, তাহলে কখনো ফলাফল আপনার মনোপুত হবে কিংবা কখনো আপনাকে নিরাশ করবে। সুতরাং গন্তব্যের দিকে পরিপূর্ণ মনস্থির না করে যাত্রার দিকে করুন। আপনি প্রতিনিয়ত কী শিখছেন তার প্রতি নজর দিন।

যাত্রাকে আনন্দপূর্ণ করে তুলুন:
------------------------------
আপনার গন্তব্য যেখানেই হোক না কেন, যাত্রাপথ আনন্দময় করে তুলুন। এই আনন্দের সময়টুকু স্মৃতিচারণ করতে ভালো লাগবে আপনার।

অপ্রয়োজনীয় চিন্তাকে দূরে সরিয়ে রাখুন:
------------------------------
আপনার চিন্তা-ভাবনাই অনুভূতি সৃষ্টিতে ভূমিকা রাখে। আপনি যেমন চিন্তা আজ করবেন, কাল ঠিক তেমনই ফলাফল অর্জন করবেন। সুতরাং চিন্তা সর্বদা ইতিবাচক রাখার চেষ্টা করুন। নেতিবাচকতাকে কোনোভাবেই কাছে ভিড়তে দেবেন না।

কল্পনাশক্তি ব্যবহার করুন:
------------------------------
নেতিবাচক চিন্তাসমূহ ঝেড়ে ফেলেছেন তো? এবার তবে কল্পনাশক্তিকে ব্যবহার করুন। আপনি যদি পুরোপুরিভাবে ইতিবাচক চিন্তাভাবনায় পরিপূর্ণ হয়ে থাকতে পারেন, তাহলে কল্পনা করা আপনার জন্য মোটেও কঠিন বিষয় নয়। এর মাধ্যমেই আপনি অনেক কিছু শিখতে, বুঝতে ও জানতে পারবেন।

নিজের প্রতি ভালো ব্যবহার বন্ধ করুন:
------------------------------
সফল হতে হলে আপনাকে এ গুণের চর্চা অবশ্যই করতে হবে। কোনো বিশেষ মুহূর্ত কিংবা ক্ষণের অপেক্ষা না করে প্রতিটি সময়কেই কাজে লাগান। নিজেকে মেলে ধরুন সব সম্ভাবনার সামনে। কোনোভাবেই নিজের সঙ্গে আপোষ কিংবা সমঝোতা করার দরকার নেই।

যেকোন বাধা থেকে দূরে থাকুন:
------------------------------
অর্থহীন বিষয় আপনাকে সর্বদা বিরক্ত করবে, এটাই স্বাভাবিক। এগুলোকে খুব শক্ত হাতে মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ থাকবেই মানুষের জীবনে, সেগুলো কাজে লাগিয়েই আপনি সফলতা অর্জন করতে পারবেন, অন্যথায় নয়।

অন্যের ওপর নির্ভর করবেন না:
------------------------------
অন্য কেউ আপনার সব কাজ সম্পাদন করে দেবে, এমন আশায় বসে থাকার কোনো দরকার নেই। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে। নিজের প্রয়োজ়নগুলো নিজেই মেটানো শিখুন। অন্য কেউ কখনো আপনার পথ হেঁটে দেবে না।

পরিকল্পনা করুন:
------------------------------
জীবনে কী কী কাজ করতে চান কিংবা কী কী উদ্দেশ্য হাসিল করতে চান সেগুলোর একটি তালিকা তৈরি করুন। পরিকল্পনা ছাড়া কোনো কাজ হয় না, মনে রাখবেন।

উৎসাহ হারিয়ে ফেলবেন না:
------------------------------
কিছু সময় আমরা একেবারে উদ্যমী হয়ে কাজ করতে থাকি। কখনো আবার কোন গতিতে এবং কিভাবে কাজ শুরু করবো, তার কোনো দিশা খুঁজে পাই না। এমন যেন কখনো না হয়। আপনি ডায়েরি কিংবা ক্যালেন্ডার মেনে চলতে পারেন। তাহলে কখন-কী করতে হবে সেটি মাথায় ভালো কাজ করবে।

৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলী সৈন্যদের কড়া নিরাপত্তাবেষ্টনী পাড়ি দিয়ে ফিলিস্তিনের হেবরনে নবী ইব্রাহিম আঃ এর রওজা জিয়ারত

লিখেছেন সৈয়দ নাসের, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৫



দিলু নাসের
আমাদের গাড়ি ছুটে চলছে পৃথিবীর সবচেয়ে আলোচিত ভূমি পিএলও শাসিত ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের ভেতর দিয়ে। ইসরাইল অধিকৃত ঐতিহাসিক নগরী জেরুজালেম থেকে ইসরাইলি... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×