সমুদ্রবিলাস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শব্দ নাই, পঙ্ক্তি কোত্থেকে আসবে? নারিকেল পাতায় বাড়ি খেয়ে কই দৃশ্য তো আমার ওপর লুটিয়ে পড়ছে না! এমতাবস্থায় তুমি কবিতা চেয়ে বসলে আমি কড়া সুদে শব্দ ধার করে নিয়ে আসা ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছি না- সপ্তাহে সপ্তাহে সুদের কিস্তি। তাতে তোমার অস্থস্তি, কোনোমতে রাজিও না।
সমুদ্র কাউকে ফেরায় না। তবু ভেবেছিলাম আমি তাকালে সমুদ্র শুকিয়ে যাবে এবং এর সদ্ব্যবহার ঠিকই করে নেব। সমুদ্রের তল থেকে সবচেয়ে লাবণ্যধরা শব্দগুলো কুড়িয়ে নিয়ে কবিতার গলায় ঝুলিয়ে দেব। কিন্তু সমুদ্র শুকায়নি। আমি ঢেউয়ের গভীরে আমার হাত নিমজ্জিত করে দিলাম। ফলে ঢেউ আমাকে ঘিরে নিল; অদ্ভুত নৃত্যের ভঙ্গিতে ঝনঝন, ঝনাৎঝনাৎ শব্দের মহুয়ায় নির্মাণ করে দিল কবিতার আকর। ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা- সব ঢেউয়ের ভেতর থেকে ঢেউয়ের মতো ঝাঁপিয়ে পড়ল। বাহ রে বাহ, ঢেউ আমারে নিয়ে যা।
সমুদ্র কাউকে ফেরায় না; সমুদ্র কাউকে নেয়ও না- নিয়ে ছেড়ে দেয়। তারপর শুধু লেগে থাকে সমুদ্রের ঢেউয়ের ঐশ্বর্য। থাকে? দরজায় সমুদ্রের সকাল এসে নক করে, ঢেউ এসে, নারিকেল বাগান এসে, প্রবালের মতো কথা এসে। সব কিছুই। দরজা খুলে দিলে আমার ঘরেই তো সমুদ্র চলে আসবে। অথচ আর্দ্র হয়ে ঘনিয়ে আসে দুটো চোখ, মুখের ইতিহাস। এইভাবে ঢেউয়ে ঢেউয়ে রচিত হয় সমুদ্রবিলাস।
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।