বিশ্বের মানুষ বছরে ব্যাঙ খাচ্ছে ১০০ কোটি
প্রতিবছর বিশ্বের মানুষ প্রায় ১০০ কোটি ব্যাঙ খাদ্য হিসেবে গ্রহণ করে। ব্যাঙ রপ্তানি সংক্রান্ত জাতিসংঘের দেয়া তথ্য বিশ্লেষণ করে এ কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মানুষের রসনা পরিতৃপ্ত করার জন্য ব্যাঙের মতো উভচর প্রাণীদের এক-তৃতীয়াংশ প্রজাতি এখন হুমকির মুখে। আর এ হুমকি গুরুতর হওয়ার প্রধান কারণ তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়া। জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ ও রোগের আক্রমণ ছাড়া কিছু উভচর প্রাণীর বিলুপ্তির অন্যতম কারণ মানুষের শিকারে পরিণত হওয়া।
বিশেষজ্ঞদের হিসাবে, ব্যাঙের প্রধান দুই আমদানিকারক ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। এছাড়া পূর্ব এশিয়ার কিছু দেশেও উল্লেখ-যোগ্য পরিমাণ ব্যাঙ খাওয়া হয়। জার্নাল কনসারভেশন বায়োলজির আগামী সংখ্যায় এ নতুন গবেষণাটি প্রকাশিত হবে।
অস্ট্রেলিয়ার অ্যাডেলেইড ইউনিভার্সিটির প্রফেসর কোরে ব্রাডশ বলেন, ইউরোপজুড়ে স্কুল ক্যাফেটারিয়ার মেন্যুতে ব্যাঙের পা অনিবার্য। এছাড়া এশিয়ার মার্কেট স্টল ও ডিনারের টেবিলে এবং বিশ্বজুড়ে রেস্টুরেন্টগুলোতে হরহামেশাই থাকছে ব্যাঙ।
ব্রাডশর বিশ্লেষণে ব্যাঙের প্রধান রপ্তানিকারক ইন্দোনেশিয়া। প্রতিবছর ৫ হাজার টন ব্যাঙ রপ্তানি করে দেশটি।
যেভাবে ব্যাঙ শিকার হচ্ছে, তাতে শেষ পর্যন্ত খাওয়ার জন্যও মানুষ ব্যাঙ পাবে না। বিশেষ করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ান রেড লেগ প্রজাতির ব্যাঙ দিন দিন বিরল হয়ে উঠছে।
উভচর প্রাণীর বাণিজ্যের সঙ্গে বিশ্বের মাছ ব্যবসায়ের তুলনা করছেন বিশেষজ্ঞরা। আর উভচর প্রাণীর যে বাণিজ্য হয়ে থাকে তার বেশিরভাগই হয় অবৈধ পথে। বিশেষজ্ঞদের মতে, অনেক দেশের কাস্টমসেরই এসব অবৈধ চালান ধরার মতো যথেষ্ট যন্ত্রপাতি নেই।
সূত্র : বিবিসি অনলাইন
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।