স্বকল্প বাসে করে কমলাপুর যাচ্ছিলাম। হেডফোনে গান শুনতে শুনতে। তখন ভাবছিলাম যে বাস থেকে নেমে পানি খাবো। ‘ফিল্টার পানি’। ঠিক তখনি মনে মনে ইউরেকা বলে উঠলাম। আমি তো একটা মাল!!! মানে ‘আবুল মাল আব্দুল মুহিত’। উনি তো রাজস্ব আয় বাড়ানোর বিভিন্ন উপায় আবিষ্কার করে বেড়াচ্ছেন। প্রথমে মোবাইল গ্রাহকদের উপর সদয় হলেন, পরে আবার জিনিসটা আন-ডু করেছেন। যাক, মাল বিশ্লেষনে একটু বিরতি নেই...
আমাদের দেশের শহরাঞ্চলে দোকানে দোকানে ফিল্টার পানি পাওয়া যায়। একটাকা প্রতি গ্লাস। একটা কন্টেইনারের ধারণক্ষমতা২০লিটার। তাহলে প্রতি কন্টেইনারে প্রায় ৮০-৮৫ গ্লাস পানি থাকে। পানির দাম একটাকার বদলে দুইটাকা করলে কিন্তু বেশ ভাল হয়। সরকার কন্টেইনার প্রতি ৮০/৮৫ টাকা নিয়ে নিবে রাজস্ব হিসেবে। আর যদি কোন সমালোচনার ঝড় তোলে অবুঝ নিন্দুকেরা, তাহলে সুদক্ষ অভিজ্ঞ অর্থমন্ত্রী মাল বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মত বলে দিবেন ‘বাংলাদেশের মত সস্তায় পানি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না’, যেমনটা বললেন বিদ্যুৎ এর মুল্য বৃদ্ধির প্রসঙ্গে। ব্যস, বেকুব সমালোচকের মুখ কালো হয়ে যাবে...
আইডিয়াটা মাথায় আসার পর থেকেই নিজেকে মাল মনে হচ্ছে। আমি মনে হয় আওয়ামী লীগের অর্থমন্ত্রী হইতে পারবো কোন একদিন
যাক, লেখায় ক্ষান্ত দেই। রাজস্ব বাড়ানোর আরও কিছু আইডিয়া মাথায় আসে কিনা!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



