‘জেগে আছি’র উদ্যোগে শ্রীমঙ্গল প্রেসকাব অডিটোরিয়ামে
চার মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান প্রদান
শ্রীমঙ্গল প্রতিনিধি
‘সাপ্তাহিক ২০০০‘ এবং ‘পাক্ষিক আনন্দধারা’র সম্পাদক কথাসাহিত্যিক জনাব মঈনুল আহসান সাবের-এর নেতৃত্বে-দিক নির্দেশনায় পরিচালিত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়ানোর উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন ‘জেগে আছি’র উদ্যোগে শ্রীমঙ্গলের চার জন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত বুধবার রাতে শ্রীমঙ্গল প্রেসকাব অডিটোরিয়ামে চার জন দুস্থ ও অসহায় মানুষের হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেয়া হয়।
‘তোমরা আমাদের চিরকালের বর্তমান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীমঙ্গল প্রেসকাব সভাপতি, সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার সম্পাদক, প্রবীন সাংবাদিক গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে এবং সাপ্তাহিক ২০০০-এর মৌলভীবাজার-হবিগঞ্জ প্রতিনিধি ইসমাইল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সাপ্তাহিক শ্রীভূমি সম্পাদক এম. এ রহিম, ‘জেগে আছি’র সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক ২০০০-এর সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ্ নূহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা কমান্ড কাউন্সিলের ডেপুটী কমান্ডার কুমুদ রঞ্জন দেব এবং ‘জেগে আছি’র সমাজসেবা সম্পাদক এহসান মাহমুদ।
বক্তব্য রাখেন দৈনিক খোলাচিঠি সম্পাদক সরফরাজ আলী বাবুল, সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমা সম্পাদক এম. ইদ্রিস আলী, সাপ্তাহিক ২০০০-এর সিলেট প্রতিনিধি অপূর্ব শর্মা, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব বলেন, ‘মুক্তিযোদ্ধারা এদশের সোনালী সন্তান। তারা অস্ত্র হাতে দেশকে শত্রুমুক্ত না করলে আমরা স্বাধীন বাংলাদেশ এবং স্বতন্ত্র মানচিত্র পেতাম না। কিন্তু আজ দেশের সোনালী সন্তানরা সর্বদিক দিয়ে চরমভাবে অবহেলিত। অন্ন-বস্ত্র-চিকিৎসা-বাসস্থান এ চার মূল উপাদান প্রাপ্তি থেকে অনেক সময় মুক্তিযোদ্ধারা বঞ্চিত থেকে যান। যা আমাদেরকে পিড়িত করে-লজ্জিত করে। ‘জেগে আছি’র মূল উদ্যোক্তা মঈনুল আহসান সাবের যে লক্ষ্য ও নিয়ে শ্রীমঙ্গলের চারজন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সে উদ্দেশ্য নিশ্চয়ই মহৎ। আমার তাকে এবং তার প্রতিষ্ঠিত জেগে আছির সকলকে সাধুবাদ জানাই।
বিশেষ অতিথি ‘জেগে আছি’র সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক ২০০০-এর সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ্ নূহ তার বক্তব্যে বলেন, জেগে আছি’র বয়স মাত্র চার মাস পেরিয়েছে। সম্পূর্ণ সদস্যদের চাঁদায় জনাব মঈনুল আহসান সাবের-এর নেতৃত্বে ও দিক নির্দেশনায় পরিচালিত হচ্ছে সংগঠনটির কার্যক্রম। মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে শ্রীমঙ্গল থেকে। এ ধারা সব সময় অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে শ্রীমঙ্গল প্রেসকাব সভাপতি গোপাল দেব চৌধুরী বলেন, আমাদের সবার অতি পরিচিত সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক মঈনুল আহসান সাবের এর মহৎ কমর্রে চেতনার ফসল ‘জেগে আছি’। এ সংগঠনের উদ্যোগে শ্রীমঙ্গলের চারজন বীর সেনানীকে নগদ ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। তিনি শ্রীমঙ্গলবাসী তথা শ্রীমঙ্গল প্রেসকাবের সকল সদস্যদের পক্ষ থেকে মঈনুল আহসান সাবেরসহ সংগঠনটির সকল স্তরের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।
উল্লেখ্য যে, অনুষ্ঠানে শ্রীমঙ্গলের একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধা বীরপ্রতীক মো. রফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা রসময় কর্মকারকে নগদ ১০ হাজার টাকা করে এবং মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সানু মিয়া ও মুক্তিযোদ্ধা হীরালাল হাজরাকে নগদ ৫ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
আলোচিত ব্লগ
ডায়োজেনিস সিন্ড্রম

ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর
আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন
আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।
সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন
হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের
ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ভূমিকা:
মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন
যুগে যুগে সারদা দেবী

নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।