somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সড়কপথে ইন্ডিয়া হয়ে ভূটান যাওয়া

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ৭৩০ টাকা খরচ করে ইন্ডিয়ান মাল্টিপল এন্ট্রি ট্রানজিট ভিসা করিয়ে নিন। আবেদন ফর্মে উল্লেখ করবেন, পোর্ট অব এন্টি এবং পোর্ট অব এক্সিট দুটোই চ্যাংরাবান্দা/জয়গাও

২। যে কোনো বাসে রাত জার্নি করে সকাল সকাল চলে যান লালমনিরহাট-এর বুড়িমারি সিমান্তে।

৩। বাস থেকে নেমেই দালালের আথিতেয়তা গ্রহণ করুন। ভ্রমন ফি এবং দালাল ফি (৬০০্ এবং ২০০=৮০০/-) টাকা এবং পাস্পোর্ট দালালকে নিঃসঙ্কোচে দিয়ে দিয়ে কাঊন্টারে দিয়ে অপেক্ষা করুন বা নির্দেশ অনুযায়ী কাজ করুন। এখানে দালালরা খূবই প্রফেশনাল। তাদের নির্দেশনা মোতাবেক ইমিগ্রেশন শেষ করুন। তাদের লোকই আপনাকে নিয়ে অপর প্রান্তে ইন্ডিয়ান দালালের কাছে পৌছে দিবে। এবারে ইন্ডিয়ান দালালের নির্দেশনা মোতাবেক কাজ করুন। আপনি যদি বাংলাদেশি নগদ টাকা ক্যারি করেন ওদের কাছে সত্যি এমাঊন্ট জানাতে হবে। দালালি আপনার সব কাজগূলো সম্পন্ন করতে হেল্প করবে। সব কাজ শেষ হলে দেখবেন আপনি ইন্ডিয়াতে! বিনিময়ে ঐ দালালকে ১০০ রুপি পরিশোধ করতে হবে। [ এখানে চিন্তা করে লাভ নেই। দালাল না ধরলে সারা দিনেও পার হতে পারবেন কিনা সন্দেহ আছে। এখানে এটাই সিস্টেম]

৪। এবার মানি একচেঞ্জ করে রুপিতে কনভার্ট করে নিন। যে কোন মানের রুপিই ইন্ডিয়া ও ভূটান দুদেশেই চলে। শেয়ারে অথবা ০৪ সিটের একটা কার নিয়ে চলে যান জয়গা। রিজার্ভ করলে ভাড়া পরবে ১৮০০ রুপি।
৫। ড্রাইভারকে বললেই আপনাকে জয়গা সিমান্তে ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসের সামনে নামিয়ে দিবে। ইমিগ্রেশন অফিসে আপনার পাসপোর্ট দিলেই আপনাকে ডিপার্টেড সিল দিয়ে দিবে। মনে রাখবেন যখনি আপনি জয়গা পৌছেলেন, আপনি সম্পুর্ন নিরাপদ। দালাল নেই। ঘুষ নেই, ফি নেই, চিটার নেই।

৪। এখানে বিকেল ৪টার বা বেশি হলে দরদাম করে একটা হোটেলে সিট নিয়ে নিন। ইচ্ছা করলে সীমানা পার হয়ে ভূটানে প্রবেশ করে ইমিগ্রেশন সম্পন্ন করে অকানেরি কোন হোটেলে থাকতে পারেন। ইমিগ্রেশন সম্মন্ন করার জন্য ওখানে আপনাকে একটা ফর্ম পূরন করতে হবে। সাথে আপনার পাস্পোর্টের একটা ফটোকপি এবং এক কপি ছবি লাগবে। মাত্র ১০ মিনিটের কাজ। ভূটানের পবেশদ্বারে শহরটির নাম ফুটশিলং।

৫। পরদিন সকালে শেয়ারে বা একা একটি জীপ বা কার ভাড়া নিয়ে চলে যান থিম্পু। ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩৫০০ রূপি। পথে দুই জায়গায় আপনার পাস্পোর্ট চেক করবে। সময় লাগবে ০৫ থেকে ০৬ ঘণ্টা। ওখানে গিয়ে হোটেল দরদাম করে খুজে নিলেই হবে।

স্টেপগুলি যথাযথ ভাবে সম্পন্ন করলেই আপনি পৌছে যাবেন স্বপ্নময়, নিরাপদ আর ভালো মনের মানুষের দেশে।
ফিরতি পথে রিভার্স প্রক্রিয়া অনুসরন করুন

[অতি কষ্টে বাংলা লিখলাম। নিশ্চিত করে বলতে পারি- বানান ভূল আছেই]


সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×