somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যার বাবা নাই, সেই বুঝে কষ্ট কী জিনিস

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতদিন পর্যন্ত টাকার দরকার হলেই
আব্বুর কাছে বলতাম: আব্বু ৫০০ টাকা
লাগবে, আব্বু ৩০০ টাকা দাও তো
বুঝতাম না ততদিন, সীমিত টাকা দিয়ে
সবকিছু ম্যানেজ করা কতটা কষ্টের
কাজ। বুঝতাম না, দরকার হইলেই টাকা
চাইতাম, আব্বু যেইভাবে হোক, ম্যানেজ
করে দিতো, আব্বু নামক মানুষটা সন্তান
কে কখনো না বলতে জানে না, নিজের
রক্ত পানি করা টাকা দিয়ে সন্তানের
ইচ্ছা পূরণ করে যায়। কখনো বুঝতে দেয়
না, কতটা কষ্ট হচ্ছে এই টাকাগুলা
দিতে, ঈদের সময় পাঞ্জাবি কিনতে
চায় না। কেনার কথা বললেই আব্বু বলে,
একদিনের জন্য পাঞ্জাবি কিনে আমি
কি করবো? আমি তো ঘুরতেও যাই না
কোথাও তুমি একটা কিনে ফেলো।
বন্ধুদের সাথে ঘুরতে যাবা ঈদে নতুন
পাঞ্জাবি না হইলে চলে নাকি?
শীতের সময় নতুন সোয়েটার না কিনে
বলে, আরেহ,আমার ঠান্ডা লাগে না।
শাকসবজি আব্বু অনেক প্রিয় মাংস
খেতে বললেই বলে, আমার একদম ভালো
লাগে না মাংস, মনে মনে আব্বু তখন
হিসেব কষতে থাকে, দেড়শো টাকা
দিয়ে কেনা মুরগি দিয়ে কয়দিন ছেলে
মেয়েকে খাওয়ানো যায়, সোয়েটারের
টাকা বাঁচিয়ে কিভাবে বাড়ী ভাড়ার
টাকাটা যোগাড় করা যায়, দিনে ২
কাপ চা, ও ২/৩ সিগারেট কম খেয়ে
কিভাবে কিছু টাকা সঞ্চয় করা যায়।
কিচ্ছু বুঝতাম না, কিচ্ছু না, স্কুল/কলেজ
লাইফে যখন সীমিত টাকার মধ্যে
নিজের মাসের খরচ ম্যানেজ করতে
হতো, তখন কিছুটা বুঝতাম আব্বুর কষ্টটা,
একটা ৫০০ টাকার নোট ভাঙ্গানোর পর
সেটা বাতাসে মিলিয়ে যেতে থাকে।
এক কাপ চা খাওয়ার আগেও চিন্তা
করতে হয়, ৫ টাকা খরচ করা কি ঠিক
হবে? রিকশা ভাড়ার ১০ টাকা
বাঁচানোর জন্য অনেকটা পথ হেঁটে
আসতে আসতে চিন্তাকরি, কোন
সাধারণ মানুষের পক্ষে এইভাবে সবকিছু
ম্যানেজ করা সম্ভব না আব্বু সাধারণ
কেউ না আব্বু ঐ সুপারম্যান কিংবা
ব্যাটম্যান এর চেয়েও অসাধারণ কেউ,
রোদ কিংবা বৃষ্টি থেকে বাঁচাতে
মাথার উপর যে কেউই ছাতা হতে
পারে, কিন্তু বট বৃক্ষের মত শীতল ছায়া
যে কেউ দিতে পারে না। বটবৃক্ষ হয়ে
মাথার উপর থাকে "আব্বু" যতক্ষণ থাকে,
ততক্ষণ বুঝা যায় না তার মর্ম! মাথার
উপর থেকে ছায়া সরে গেলেই টের
পাওয়া যায়, কঠিন এই জীবনটা কেউ
একজন অনেক সহজ করে দিয়েছিল, জীবন
আসলে এতটা সহজ না। জীবন খুব কঠিন,
যার বাবা নাই, সেই বুঝে, সেই টের
পায়, প্রতি মূহুর্তে টের পায়। বিনম্র
শ্রদ্ধা সেই সকল মহান মানুষদের।
পৃথিবীর সকল বাবা ভালো থাকুক,
আকাশের উপরে কিংবা আকাশের
নিচে, যেখানেই থাকুক, ভালো থাকুক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×