আমি এখন নিরাপদ। ব্লগপোস্ট পড়ে পড়ে এতটুকু বুঝি এখন থেকে আমার লেখা প্রথম পাতায় যাবে। এবং এইটা বেশ আনন্দের বিষয়,তা কেউ নিরাপদ হলেই ,তার উল্লাসিত পোস্ট পড়ে বুঝি।
ব্লগে অনেক কিছুই হয়। দেশের প্রায় সকল বিষয় নিয়ে সবাই লেখে, সবাই পড়ে ও মন্তব্য করে এবং প্লাস কিম্বা মাইনাস দিয়ে তার মূল্যায়ন করা হয়। এত মানুষ এখানে লেখে - ভালো একটা লেখা কিম্বা খারাপ লেখার থেকে এইটাই আমাকে অবাক করে বেশি। ভালো লাগে বাংলায় লেখা দেখে,অনেক সময় বাংলা লেখাটা কিছুটা কষ্টের এবং ঝামেলাকর - কম্পুটারে। তবুও সবাই লেখে,পুরো ইন্টারনেট জগত জুড়ে এইটাই কম কিসে!
যারা পড়ছেন, যারা সুন্দর পোস্ট পড়তে বাধ্য হচ্ছে লেখনীর গুনে, যারা মনকে উদার করে আমাদের সুন্দর কিছু লেখা উপহার দিচ্ছেন - এই বানিজ্যিক - সব কিছু টাকা দিয়ে মূল্য দেবার যুগে,সবাই ভালো থাকুন।
আপনি,আপনাকে,আপনার প্রিয় অপ্রিয়জনকে,পরিবারকে -শুভেচ্ছা জানাচ্ছি ।
শুভ রাত্রী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



