আমার একটা পুরোনো বদ অভ্যাস আছে, যদিও এটা করা উচিৎ না। নতুন কোন পোস্ট করলে মাঝে মাঝে মোবাইলে চেক করে দেখি নতুন কোন মন্তব্য পরল কিনা (চাইলে হিটখোর বলতে পারেন, ব্যাপারটা স্বভাবে দাঁড়িয়ে গেছে)। সেদিন সেই একই কাজের জন্য আমার নিকটা লিখে গুগল সার্চ দিলাম। তখনই লক্ষ্য করি আমার নামসহই আমার একটা পোস্ট অন্য কোন ওয়েবসাইটে।
একটু কৌতুহলী হয়েই onbangladesh.org নামক সেই ওয়েবসাইটটাতে ডুকলাম। একটা অনলাইন নিউজের সাইট এটা। শুধু আমার সেই অতি সামান্য লেখাটা না, আরো অনেকের লেখাও আছে ওখানে একটা ট্যাবের মধ্যে । যদিও নিক এবং সূত্র উল্লেখ করা।
ব্লগে অনেক সময় আমরা অন্যকোন পোস্টের লিঙ্ক কিংবা উদ্ধৃতি দিয়ে থাকি। কিন্তু একটা পূর্ণাঙ্গ লেখা প্রকাশ করার ক্ষেত্রে লেখকের অনুমতি নেয়াটাই কি যুক্তিযুক্ত নয়?
আমি ঠিক জানি না এই লেখাগুলো অনুমতি ছাড়াই সেখানে পোস্ট হচ্ছে, নাকি সামু কর্তৃপক্ষের বিশেষ অনুমতিক্রমেই পোস্টগুলো সেখানে যাচ্ছে। যদি সে ধরণের কিছু হয়, তবে আমার কিছু বলার নেই। কিন্তু অন্তত ব্লগারদের বিষয়টা খোলাসা করা উচিৎ।
অথবা "ওপেন ব্লগ" টাইপের কিছু কি না সেটাও যদি কেউ বুঝিয়ে দিতেন, তবে উপকৃত হতাম।
তবে আমার আপত্তি সাইটটির নিজস্ব ব্লগ টুডে ব্লগের কন্টেন্টগুলো নিয়ে। সেখানে একবার ডু মারলেই বুঝতে বাকি থাকে না কারা সেখানে লিখছে বা "বাধাহীন লেখার অঙ্গিকার" নিয়ে "মুক্ত-বুদ্ধি"র চর্চা করছে। এটাকে আমার "সোনার বাংলা ব্লগে"র নতুন সংস্করণ বলে মনে হয়।
যাই হোক, বিষয়টা চোখে বেধেছে বলে শেয়ার করলাম। কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আশা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




