ঘন চায়ের মিষ্টতা চাই না
বিস্বাদ রঙ চা তবু অনেক ভালো
হালকা সংলাপ, নিরবতা আর কত? কত সঙ্গীত?
চাই কানফাটা চিৎকার, অস্থির আওয়াজ
নির্মল শুদ্ধ বাতাসে মিশে থাকুক দোমবন্ধ সিগারেট
এভাবে আর সুস্থতার মুখোশ নয়
যখন অসুস্থ রাজনীতির কপোলে গাঢ় চুম্বন
দ্রোহের আগুনে পুড়বে আর কত মানবিকতা
বিস্বাদ রঙ চা তবু ভালো
প্রেমিক-প্রেমিকার চিরায়ত প্রতারণা
তারচেয়ে স্বৈরাচারের লাঠিচার্জ ভালো
নির্বীজ সব পলিটিশিয়ান আর সাম্রাজ্যবাদীর গেলানো টেবলেট
সংসদ হয়ে যায় জাতীয় চায়ের দোকান
পাইকারী দামে বিকোয় মূল্যহীন সঙ্গীত, ছায়াছবি
তারও আবার শিল্প নিয়ে বড়াই
তারচেয়ে মশাল-মিছিলের স্লোগান অনেক ভালো
নামধারী সুশীলের জ্বালাময়ী প্রলাপ
তারচেয়ে তেতো ব্ল্যাক কফি অনেক ভালো
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




