somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগঃ ৫ - মুক্তিযুদ্ধকালীন কয়েকটি স্থিরচিত্র

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখুন ছবি ব্লগ: পর্ব -১ Click This Link
দেখুন ছবি ব্লগ: পর্ব -২ Click This Link
দেখুন ছবি ব্লগ: পর্ব -৩ Click This Link
দেখুন ছবি ব্লগ: পর্ব -৪ Click This Link


চিত্রঃ ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু।
১. বঙ্গবন্ধু।



[বাংলাদেশের জন্মদিন ২৬ মার্চ, ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল, ১৭ এপ্রিল সেই সরকার (মুজিবনগর সরকার) শপথ গ্রহণ করেছিল। মার্চের ২৬ থেকে এপ্রিলের ১০ তারিখ— এই পনেরো দিন দেশে সরকার না থাকলেও মুজিবনগর সরকারই ঐ পনেরো দিনও ছিল মর্মে বৈধতা দেওয়া হয়। এই ধরনের বৈধতাকে বলা হয় ভূতাপেক্ষ বৈধতা বা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। কোনো একটা আইন 'পরে' পাশ করে সেই আইন 'আগেও' কার্যকর ছিল ধরে নেওয়া হলে সেই কার্যকরিতাকে 'রেট্রোস্পেকটিভ ইফেক্ট' বলে।
ঐ সরকারের অধীনে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে 'দেশ স্বাধীন' করেননি। বরং দেশকে পাকিস্তানিদের কবল থেকে 'দখলমুক্ত' করে 'বিজয়' অর্জন করেছেন। দেশ মার্চের ২৬ তারিখ থেকেই স্বাধীন। মার্চের ২৬ তারিখ থেকেই এই ভূখণ্ডের নাম বাংলাদেশ, পূর্ব পাকিস্তান না (২৫ মার্চ পর্যন্ত এই ভূখণ্ড পূর্ব পাকিস্তান ছিল)। মুক্তিযুদ্ধ যদি এখনও চলত, আমরা যদি দখলদারমুক্ত হতে না পারতাম; তা হলে আমাদের একটা স্বাধীনতাদিবস (২৬ মার্চ) থাকত, আমরা কাগজে-কলমে ও মনে-মনে স্বাধীন থাকতাম; কিন্তু পাকিস্তানেরই অনুগত থাকতে হতো, বিভিন্ন রাষ্ট্রের দ্বারে-দ্বারে এখনও ঘুরতে হতো স্বীকৃতির জন্য।
পাকিস্তানি সেনাবাহিনী 'পূর্ব পাকিস্তান'-এ হামলা করেনি, হামলা করেছিল স্বাধীন বাংলাদেশের ওপর। একাত্তরের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আমরা 'পশ্চিম পাকিস্তান'-এর বিরুদ্ধে লড়াই করিনি, লড়াই করেছি 'পাকিস্তান'-এর বিরুদ্ধে। কারণ ২৬ মার্চের পর থেকে পাকিস্তানের পূর্ব বা পশ্চিম শাখা বলে কিছু ছিল না। পূর্ব শাখাটি হয়ে গিয়েছিল বাংলাদেশ আর পশ্চিমটি শুধুই পাকিস্তান।
১৬ ডিসেম্বরকে বাংলাদেশের জন্মদিন মনে করা কিংবা বাংলাদেশ ১৬ ডিসেম্বর স্বাধীন হয়েছিল ভাবার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধকালীন নয়মাস আমরা পাকিস্তানিই ছিলাম, মুজিব-তাজউদ্দিন-নজরুল সরকার অবৈধ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা অহেতুক এবং এই যে মানবতাবিরোধী ছয়জন অপরাধীর ফাঁসি কার্যকর হলো, ঐ ফাঁসিও অবৈধ। কারণ যে আইনে আমরা তাদের বিচার করেছি, ঐ আইনে কেবল বাংলাদেশীদেরই বিচার হওয়া সম্ভব, অন্যদেশীদের না। ঐ অপরাধীরা মানবতাবিরোধী অপরাধ করেছিল ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর সময়টায় এই ভূখণ্ডকে বাংলাদেশ ভাবা না হলে, পূর্ব পাকিস্তান ভাবা হলে এই আইনে ওদের বিচার হওয়া সম্ভব না।

অতএব ১৬ ডিসেম্বর ফেসবুকে 'শুভ জন্মদিন, বাংলাদেশ' কিংবা 'এইচবিডি, বিডি' লেখার কোনো সুযোগ নেই। ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্মদিন— এটা একটা মিথ্যাচার, এটা একটা ফাঁদ, এটা একটা টোপ। সত্যটা জানতে হবে।

আখতারুজ্জামান আজাদ
১৬ ডিসেম্বর ২০১৯]

২. বঙ্গবন্ধু।


৩. আমির আব্দুল্লাহ খান নিয়াজি, মনে হচ্ছে লাঠির উপর বসে আছেন।


৪. বঙ্গবন্ধু, জনস্রোতের মধ্যমণি।


৫.


৬.


৭.


৮. মাওলানা ভাসানী।


৯. দলে দলে নিরাপদ আশ্র‍য়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন সাধারণ নির্যাতিত জনতা।


১০.


১১.


১২.


১৩. ******* [ প্রয়োজনীয় সঠিক তথ্য আর সত্যতার বিষয়ে অনিশ্চয়তার ফলে সরিয়ে নেয়া হলো ]
১৪. ২৫ মার্চ রাতে নৃশংস হত্যাকাণ্ড।


১৫. পাক বাহিনী শাস্তি দিচ্ছেন নিরীহ বাঙালিদের।


১৬. শরণার্থী শিবির।


১৭.


১৮.


১৯. হিন্দু নাকি মুসলিম, গবেষণা করছেন পাক সৈন্য।


২০.


২১.


২২.


২৩.



কৃতজ্ঞতাঃ
https://m.facebook.com/story.php?story_fbid=3204027476280496&id=288243444525595 ,
google.com, Wikipedia, facebook.com
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাও সে তুং-এর 'পিপলস কমিউন' ব্যবস্থা যেভাবে ৩-৪ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬



চীনের আধুনিকায়নে মাও সে তুং-এর নেওয়া সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক পরীক্ষাগুলোর একটি ছিল কৃষির সমবায়িকরণ এবং "পিপলস কমিউন" ব্যবস্থা, ১৯৫০-এর দশকে শুরু হওয়া এই ব্যবস্থার মূল... ...বাকিটুকু পড়ুন

আমার রিসাচ পেপার পাবলিশভ

লিখেছেন মোঃ মােজদুল ইসলাম, ০১ লা জুলাই, ২০২৬ রাত ৮:৩৪

Hailstorm, Rain, Dust The effect of Climate Change in Bangladesh
XXXX
IOSR Journal of Environmental Science, Toxicology and Food Technology
2319-2402
International Organization of Scientific Research
www.iosrjournals.org
Open Access Publishing
Blind Peer Review Process
Indexed Refereed Journal
20
06
10.9790/2402-2006020106 ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

×