এই যে কাজ না, এর জন্য আমাকে টেন পার্সেন্ট দিতে হয়।... এর কমে না, আরে ধুর মিয়া, এগুলা কী সব বাইর করেন!’
প্রত্যাশার চেয়ে কম পরিমাণের ঘুষ দিতে গেলে বাবুল আকতার নামের রেলওয়ের প্রথম শ্রেণীর এক ঠিকাদারকে এভাবে ধমক দিয়েছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা। রেলওয়ের একটি কাজ পাওয়ার জন্য গত বছরের ৩০ অক্টোবর চট্টগ্রামের সিআরবিতে এই লেনদেনের দৃশ্য ধারণ করেন বাবুল আকতার নিজেই। এই ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে।
মুঠোফোনে ধারণ করা দৃশ্যে দেখা যায়, ইউসুফ আলী মৃধা ১০ শতাংশের কমে কাজ করেন না শুনে বাবুল আকতার বলেন, ‘স্যার, এইখানে পঞ্চাশ হাজার আছে।’ ইউসুফ আলী বলেন, ‘পঞ্চাশ হাজারে হবে না।’ এবার বাবুল আকতার বলেন, ‘স্যার, স্যার, স্যার, পায়ে ধরছি, স্যার। একবারে পায়ে ধরছি।’ ইউসুফ আলীকে বলতে শোনা যায়, ‘শোনেন, আমার সঙ্গে এইসব ভণিতা করে কথা বলতে হবে না।’ বাবুল আকতার আবারও ‘স্যার, স্যার’ করে উঠলে ইউসুফ আলী ধমকে ওঠেন, ‘আরে, ধুর মিয়া! পঞ্চাশ হাজার টাকায় কাজ হবে না। আরে কী সব বাইর করেন, যান তো মিয়া!’
এরপর বাবুল আকতারকে তিনি বিকেল পাঁচটায় আবার দেখা করতে বললে কক্ষ থেকে বেরিয়ে যান বাবুল।
ঠিকাদার বাবুল আকতার গতকাল প্রথম আলোকে বলেছেন, তিনি সেদিন ২০ লাখ টাকার একটি কাজ পাওয়ার জন্য ইউসুফ আলী মৃধার কাছে গিয়েছিলেন। আর তা পাওয়ার জন্য শেষ পর্যন্ত ইউসুফ আলীকে এক লাখ ৯০ হাজার টাকা দিতে হয়েছিল।
ঠিকাদারদের কাছ থেকে ‘টেন পার্সেন্ট’ নেওয়া ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে রেলওয়ের নিয়োগ-বাণিজ্যের বিষয়েও বিস্তর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, একেকটি পদের জন্য সর্বনিম্ন আড়াই থেকে সর্বোচ্চ আট লাখ টাকার লেনদেন হয়েছে নিয়োগ কমিটির প্রধান ইউসুফ আলীর মাধ্যমে।
আবদুল কাদির নামের এক ব্যক্তি গতকাল প্রথম আলোকে বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলে জুনিয়র নিরীক্ষক পদে লিখিত পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হন। এরপর রেলের কর্মকর্তারা তাঁকে বলেন, ‘ছয় লাখ টাকা দিলেই নিয়োগপত্র হাতে ধরিয়ে দেওয়া হবে। নইলে যোগাযোগ করার প্রয়োজন নেই।’
কাদির জানান, টাকা না দেওয়ায় তাঁর চাকরি আর হয়নি। এ কারণে তিনি পরে প্রধানমন্ত্রীর কাছে গত ২১ মার্চ প্রতিকার চেয়ে চিঠি দিয়েছেন। ওই চিঠির ভিত্তিতে রেল মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাগাদা দেওয়া হয়েছে।
রেলওয়ের নিরীক্ষক ইস্কান্দর আলী হাওলাদারের মেয়ে জুনিয়র নিরীক্ষক পদের প্রার্থী ছিলেন। মেয়ের চাকরির জন্য তাঁর কাছ থেকেও ছয় লাখ টাকা দাবি করা হয়। টাকা দিয়ে মেয়ের চাকরি নিতে রাজি ছিলেন না তিনি। পরে আর চাকরি হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ইস্কান্দর আলী বলেন, ‘আমি টাকার বিনিময়ে ছেলেমেয়ের চাকরি নিয়ে দিতে চাই না। আমার মেয়ের চাকরি কেন হয়নি, সেটা বলতে চাই না।’
ভিডিও ফুটেজ ধারণকারী ঠিকাদার বাবুল আকতার বলেন, ‘জুনিয়র নিরীক্ষক ও ট্রেড অ্যাপ্রেন্টিসের মোট দুটি পদের জন্য আমার পরিচিত দুই ছেলে আবেদন করে। একজন সাইফুল ইসলাম ও অন্যজন তারেক হোসেন। আমি দুজনের জন্য চার লাখ, তিন লাখসহ মোট সাত লাখ টাকা মহাব্যবস্থাপক মৃধার হাতে দুই দফায় তুলে দিয়েছিলাম। কিন্তু টাকার অঙ্ক নাকি কম হয়েছে। তাই ওই দুই ছেলের চাকরি হয়নি। তাঁদের টাকাও ফেরত দেননি মৃধা সাহেব।’ বাবুল আকতার বলেন, ‘ইউসুফ আলী মৃধা বিএনপির রাজনীতির দর্শনে বিশ্বাসী। আমাদের দুজনের বাড়ি মাদারীপুর এলাকায়।’
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।