কোথায় ওই চারজনের লাশ পড়ে আছে কে জানে? সাগরের গহীনে শান্ত, স্থির পানিতে দেহগুলো কিভাবে পড়ে আছে কে জানে? আমিও জানি না।
জেনেই বা কি লাভ!! কি আসে যায় তাঁতে আমার!!
আমি তো ঠিকি সকালে উঠলাম, নাশতা করলাম, ক্লাস করলাম। আমার একবারও মনে পড়েনি ওদের কথা। একবারও না।। যার যায়, সেই বোঝে। ওরা যদি একা মারা যেত, তাহলে হতো। পুরো পরিবারকে নিয়ে মরেছে।। কিন্তু তাদের পরিবারের বাইরে, কার কি আসে যায়? সবাই আজ কাল ব্যাচ এর প্রফিইল পিক দিচ্ছে, আমি দুঃখের স্ট্যাটাস দিচ্ছি, কিন্তু তারপর? আমরা ঠিক ই মেতে উঠবো জীবন উন্মাদনায়। কিন্তু ওদের পরিবার, ওদের ভাই, ওদের বোন আর কোনদিন ফিরে পাবেনা প্রাণের ভাইটিকে।। ছোট বোনটা কোন আবদার প্রকাশ করতে পারবেনা কোনদিন। সব আবদার মনের মাঝেই পুষে রাখতে হবে তাঁর। মা; তাঁর কথা আর নাইবা বললাম। বাবা হারাল তাঁর বৃদ্ধ বয়সের লাঠিকে।। আমিও তো কারও ভাই, কারও ছেলে, তাই ব্যাপারটা অনেক ভালো করে বুঝতে পারছি।
তোমার জীবন তোমার কাছে দামি। তোমার পরিবারের কাছে দামি। তাই এমন কিছু করনা, যেন সেটা সারা জীবনের কান্না হয়ে যায়। দুর্ঘটনা বলে আসে বলেই সেটা দুর্ঘটনা। কিন্তু আমাদের সব সময় সাবধান থাকা উচিত। রক্তের গরমে উচ্ছ্বাসিত হয়ে এমন কিছু করা উসিত নয়, যেটা নিজের অথবা অন্যের কান্নার কারণ হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



