বাংলাদেশে গণতন্ত্র হচ্ছে রাজনৈতিক দুর্নীতির প্রধান অবলম্বন।
আমি এর পক্ষে। এর প্রধান কারণ, চোখের দেখায় বলছি। প্রধান রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন গুলো প্রত্যক্ষ ভাবে রাজনৈতিক দুর্নীতির সাথে জড়িত। যার কারনে দেশের সার্বিক উন্নয়ন কিছুটা নয় বরং অনেকাংশেই বাধাগ্রস্ত হচ্ছে। এবং তাঁদের সাথে আমলাতন্ত্র জড়িত হবার কারনে তা আরো ত্বরান্বিত হচ্ছে। শুধু তাই নয় তারা দেশদ্রোহী, আইন বিরোধী এবং নানারকম অপরাধজনক কাজ করে রাজনৈতিক দলের ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে।
এমতাবস্থায় আমি মনে করি দেশের উন্নয়নের গতি দ্রুত ত্বরান্বিত হবে তখনই যখন দেশের সকল কার্যক্রম স্বৈরশাসক বা একনায়তন্ত্রের হাতে থাকবে। উল্লেখ্য, উভয়ক্ষেত্রে অধিষ্ঠিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের মধ্যে দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনা নিহিত থাকতে হবে।
তবেই দেশ তথা দেশের নাগরিক জীবনযাত্রার মান উন্নয়ন হবে।
বি.দ্র. সামুতে এটা আমার প্রথম পোষ্ট এবং এর মাধ্যমে আমি সামুতে যাত্রা শুরু করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


