তখন আমি বামপন্থী রাজনীতিতে নিষ্ক্রিয়। বয়সে ছোট আর কলেজেও প্রথম ভর্তি হই। তখন এলাকার কিছু বড় ভাইয়ের সাথে বামপন্থি রাজনীতিতে যুক্ত হই। রাজনীতি তখনো বুঝতাম না, এখনো বুঝি না। তাই ঐ ভাইয়ারা যেন মাইন্ড না করে তাই নিষ্ক্রিয় ভাবে যুক্ত থাকতাম।
সেবার লিচুর সীজন চলছে। ২০০ টাকা 'শ। বাজার ভর্তি লিচু।
বড় ভাই লেখাপড়ার খোঁজ-খবর নেবার জন্য ডাকলো, আসার সময় টাকা-পয়সা আর লিচু কিনে দিলো। লিচু নিয়ে আমি ঐ ভাইয়াদের পার্টি অফিসে চলে যাই।
পার্টি অফিসে কয়েকজন ছিল। খুব আমোদ-ফূর্তিতে আমরা সবাই লিচু খাচ্ছিলাম। তো এমন সময় একজন হুট করে বলে উঠলো, 'লিচু যে আবিস্কার করলো সে দারুণ ইন্টেলিজেন্ট, দারূন একটা ফল আবিষ্কার করেছে। তাই না।' তারপর সম্মতি পাওয়ার জন্য সবার দিকে তাকালো। প্রায় সবায়ই স্বপক্ষে সম্মতি দিল। উনার মতে পৃথিবীতে যত ফল আছে সব কিছু মানুষ আবিষ্কার করেছে।
আমি বললাম, 'আসলে অতি প্রাচীনকালে কি হয়েছে না হয়েছে, কে কি আবিষ্কার করলো তা সবাই জানে বিজ্ঞানের কল্যাণে। কার্বনটেস্ট ইত্যাদির মাধ্যমে বিজ্ঞানীদের কিছুই অজানা নয়। আর লিচু তথা জগতের এতগুলো ফলের আবিষ্কার্তার নাম কেউ জানে না, তা কিভাবে সম্ভব?'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




