সকল আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রতি
০৩ রা জুলাই, ২০১০ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা মোটের উপর ল্যাটিন ফুটবল মানে শৈল্পিক ফুটবলের ভক্ত। আমাদের প্রিয় দল বিদায় নেয়াতে আমরা স্বভাবতই নতুন একটি দল সমর্থনের জন্য বেছে নেব। কিন্তু কোন দল? আমার চারপাশের বেশিরভাগ ব্রাজিল সমর্থক দেখছি জার্মানিকে বেছে নিচ্ছে, আর বেশিরভাগ আর্জেন্টিনা সমর্থক দেখছি বেছে নিচ্ছে নেদারল্যান্ডকে।
জার্মানি এবং নেদারল্যান্ডের প্রতি সন্মান জানিয়েই সকল আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রতি আমার আহবান এই যে, আসুন আমরা একতাবদ্ধ হয়ে স্পেনকে সমর্থন করি। নিশ্চই সবাই একমত হবেন যে এই বিশ্বকাপে এবং বিশ্বকাপের আগেও অনেকদিন ধরেই ওরা সুন্দর ফুটবল খেলছে। আমার মতে এখনকার সময়ে সবচেয়ে নান্দনিক ফুটবল ওরাই খেলে। শৈল্পিক ফুটবলের ভক্ত হিসেবে আমাদের কি ওদেরই সমর্থন করা উচিৎ না? জার্মানি, নেদারল্যান্ড খুব ভাল দল, ওরাও খুব ভাল খেলে, কিন্তু ওদের ঘরানা আলাদা।
তাই আমার আহবান, বলতে গেলে অনুরোধ, আপনি যদি সুন্দর, ছোট পাসনির্ভর ল্যাটিন ফুটবলের ভক্ত হিসেবে আর্জেন্টিনা ও ব্রাজিলকে সমর্থন করে থাকেন তবে একই কারণে এবার স্পেনকে সমর্থন করুন। সুন্দর ফুটবলের জয় হোক আবার; ব্রাজিলসহ অন্যরা যারা রক্ষণাত্বক ফলনির্ভর ফুটবলের পিছনে ছুটেছিল তারা শিখুক যে সুন্দর ফুটবল দিয়ে এখনও জয় সম্ভব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন