ব্যস্ত, ত্রস্ত পায়ে যখন ক্রমশ অগ্রসরমান আমি
অদূরে কংক্রীটের ল্যাম্পপোস্ট ও বাঁধানো ঘাটের সিকিভাগ দেখাচ্ছে
কিঞ্চিৎ বামে তাকালাম, সহসা শিরদাঁড়ায় উষ্ণতা অনুভব করলাম,
সবুজ প্রান্তরের ওপাড়ে উৎসাহী দুটি চোখ আমায় দেখছে ।
যার প্রসারিত দোদুল্যমান দুটি পাঞ্জা
গোলাপী দোপাট্রায় আবৃত কেশগুচ্ছের প্রান্তভাগ
নিষ্পাপ, শুভ্র মুখমণ্ডলে ছিল চাঁদের দ্যুতি
আর উচ্ছসিত অমায়িক হাসি দেখে আমি হলেম হতবাক ।।
লজ্জাবনত শির
তীক্ষ্ণ ও অসাধারণ ধীশক্তি
প্রফুল্ল মন, কোমল হৃদয়
এগুলোই হল ভাল লাগার অকাট্য যুক্তি ।
আসমান সমান ভালবাসি তাকে
পাহাড়ের মত অটল ভীত,
গাঢ় সবুজের মত নির্মল
আর শৃঙ্খলটা? যেন গাথানো ইট।
প্রভু, চূড়ান্ত বাসনা তো তুমি জানো
জানি ভৃত্যের ডাক তুমি শোন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


