somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Edge of Tomorrow- বেটার দ্যান এক্সপেক্টেশন

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




Director: Doug Liman

কোনো মুভি দেখার আগে ঐমুভিটি আপনার কতোটুকু ভালো লাগতে পারে না কিছু হলেও ডিপেন্ড করে এক্সপেক্টেশনের উপর… দেখা গেলো মুভিটা এভারেজে ভালো হয়েছে কিন্তু মুভি্র ট্রেলার অথবা আদারস ব্যাপারগুলো দেখে আপনার “এক্সপেক্টেশন” খুব বেশি হয়ে গেছে, ফলে মুভিটা আপনার ভালো নাও লাগতে পারে… এর বিপরীত ঘটনাও ঘটতে পারে, মুভি দেখার আগে “এক্সপেক্টেশন” কম থাকার কারণ এভারেজ মুভিও খুব ভালো লাগবে…
এই মুভি দেখার ক্ষেত্রে আমার সাথে দ্বিতীয় ব্যাপারটি ঘটছে, ট্রেলার দেখে ভেবেছিলাম ট্রিপিকাল টাইম-লুপ প্লটের উপর Action | Sci-Fi মুভি হবে তাই এক্সপেক্টেশন কম-ই ছিলো… আবার গত বছরের Oblivion দেখে খুব একটা মনোরঞ্জিত হতে পারি… সব মিলিয়ে-ই এক্সপেক্টেশন সীমিত পর্যায়ে ছিলো…

২০১৪ সালে যে কয়টি “সুপার্ব” মুভি দেখেছি তার মধ্যে Edge of Tomorrow (2014) স্থান পেয়ে গেছে…
শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো যথেষ্ট থ্রিল & সাসপেন্স সাথে একটু মিস্ট্রি… ইহা টাইম-লুপ প্লটের অন্যতম বৈশিষ্ঠ্য… প্রথম হাফ পার হওয়ার পর থ্রিল আর সাসপেন্স বেশ কয়েকগুণ বেড়ে যায়… মুভির কনসেপ্ট বেশ ইউনিক লেগেছে আর ইউনিক কনসেপ্টের সাথে ছিলো The Usual Suspects (1995) খ্যাত অস্কার জয়ী রাইটার Christopher McQuarrie এর ইম্প্রেসিভ স্ক্রিনপ্লে…
মুভিটি নির্মিত হয়েছে জাপানীজ লেখক হিরোসি সাকুরাজাকা-এর উপন্যাস All You Need Is Kill অবলম্বনে… এবং ডিরেক্ট করেছেন Bourne Trilogy খ্যাত Doug Liman…

ডিরেকশন & স্ক্রিনপ্লে ঃ Doug Liman-এর কারুকাজ নিয়ে নতুন করে বলার কিছু নেই(যারা বর্ন সিরিজের মুভি দেখেছেন তারা আরো ভালো জানেন)… এই মুভিতেও ব্যাপক কারুকাজ দেখিয়েছেন… অডিয়েন্সকে কিভাবে মুগ্ধ করতে হয়, সে কৌশল তার জানা আছে… এবং আমি মনে করি তিনি তা পেরেছেন… শুরু থেকে শেষ পর্যন্ত সাসপেন্স ক্রিয়েট করা সহজ ব্যাপার না… পরিচালনায় ৪/৫ তিনি প্রাপ্য…
মুভি কনসেপ্ট ইউনিক হলেও তা যথাযথ ভাবে ফুটিয়ে তোলার জন্য দরকার ঐ রকম-ই স্ক্রিনপ্লে.. সেই রকম স্ক্রিনপ্লে-ই লিখেছেন ক্রিস্টোফার ম্যাকুয়ারি… এই মুভির আসল শক্তি-ই ছিলো স্ক্রিনপ্লে-ই ভেতর… মুভিটি ভালো লাগার ৫০% ক্রেডিট goes to স্ক্রিনপ্লে…
পারফরমেন্স ঃ প্রথম ১০ মিনিট পর্যন্ত টম ক্রুজ ছিলেন তার আগের কিছু মুভির ভেতরে… অর্থাৎ ট্রেলারে দেখা টম ক্রুজের দেখা পায়নি… কিন্তু ১০মিনিট পর যে অভিনয় কারিশমা দেখিয়েছে তা মনে রাখার মতন… টম ক্রুজের ক্যারেক্টারের জন্য প্রথমে ব্রাড পিটকে নেয়ার কথা ছিলো… অবলিভিয়ন মুভির কাজ শেষ করার পর এক সপ্তাহও রেস্ট নেন নি, এই মুভির কাজ শুরু করে দেন… Emily Blunt এর অভিনয় ভালো লেগেছে…
আহামরি ভিজুয়াল ইফেক্ট ছিলো না… smooth ইফেক্টের ব্যবহার খুব ভালো লেগেছে… একশন সিকুয়েন্সেগুলো ভালো ছিলো… aliens, weapons, explosion এর বালাই কম ছিলো… মুভির গতির সাথে রানিং টাইমের কম্বিনেশন কেমন জানি খাপ ছাড়া লেগেছে, আরো একটু বেশি হইলে ভালো হইতো… ফাইনাল কমবেট সিকুয়েন্স দেখে মনে হয়েছে তাড়াহুড়া করে শেষ হয়ে গেছে… “নায়ক মারলো ভিলেন মরলো” টাইপ হয়ে গেছে… আরো একটু জমানো আশা করেছিলাম…
এই মুভি যেই সেটে( Leavesden Studios) শুট করা হয়েছে, ঐ সেটে “হ্যারি পটার” সিরিজের মুভিও শুট করা হয়েছে, মুভির প্রায় শেষের সিকুয়েন্সে দেখা যায় Emily Blunt টম ক্রুজকে কিস করছেন যা মুভি স্ক্রিপ্টে ছিলো না এমন কি ডিরেক্টর নিজেও বলেননি Emily Blunt কে কিস করতে… পরে যখন তার কাছে জানতে চাওয়া হয় কেনো তিনি কিস করেছেন, তিনি জানান সিনের সাথে ব্যাপারটি জরুরী ছিলো…

“স্পয়লার এলার্ট”…
প্রথম হাফ দেখে Source Code, Pacific Rim, triangle সহ আরো বেশ কিছু মুভির নাম মনে আসতে পারে, এইটা কোনো ব্যাপার না, সেকেন্ড হাফ দেখলে সবগুলো নাম ভুলে যাবেন…
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×