somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Grave of the Fireflies (1988)

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এটি একটি 2D জাপানিজ এনিমেটেড সিনেমা । এটি নির্মিট হয়েছে Grave of the Fireflies নামে সত্য ঘটনার উপর লিখিত উপন্যাস অবলম্বনে ... সিনেমাটি পরিচালনা করেছেন ইসাও তাকাহাতা ।

এই মুভি দেখার আগে এনিমেটেড বলতে শুধু বুঝতাম হাস্যকর কিছু চরিত্র, সেই লেভেলের কমেডি, অদ্ভুত কিছু একশন ।
টিপিক্যাল এনিমেটেড থেকে একদম ভিন্ন ধাচের মুভি এটি, যার কাহিনী গড়ে উঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে... আর সিনেমার কাহিনী আবর্তিত হয় সেইতা আর সেতসুকা নামে দুই ভাই-বোনকে কেন্দ্র করে... যেখানে সেইতা সবে মাত্র কিশোর আর সেতসুকার বয়স চার কি পাচ... হঠাৎ বিমান হামলায় তাদের পুরো গ্রাম প্রায় ধ্বংস হয়ে যায়.. সেইতা তার ছোট্ট বোনকে নিয়ে অসহায় হয়ে পড়ে, কোথায় যাবে, কি করবে... এমন সময় খবর প্রায় তার মা স্থানীয় এক স্কুলে আহত অবস্থায় আছেন... কিন্তু কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়... সেইতা সেখানে পৌছানোর পরের দিন-ই তার মা মারা যায় অন্য দিকে সেইতার ছোট্টবোন মায়ের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে পড়ে... মা মারা যাওয়ার পর সেইতা তার বাবাকে চিঠি লেখে(সেইতার বাবা জাপানের নেভিকে কাজ করেন) কিন্তু চিঠির কোনো জবাব আসে না... ... সেইতা তার ছোট্টবোনকে নিয়ে তার আন্টির বাসায় উঠে, যেহেতু যুদ্ধের সময় সেহেতু সবাই চায় খাবার বাচিয়ে থাকতে... তার আন্টিও সেই কাজ করলো... কৌশলে সেইতা আর তার বোনকে বাসা থেকে বিদায় দিয়ে দিলো... এভাবে আস্তে আস্তে আরো কঠিন সময় আসতে থাকে সেইতার জীবনে...

এতোদিন এনিমেটেড মুভি দেখে হাসতে হাসতে চোখে পানি এসে পড়েছে... এই প্রথম কোনো এনিমেটেড মুভি দেখে চোখে পানি জমেছে... কোনো দিন ভাবিনি এনিমেটেড মুভি দেখে মন খারাপ হবে তাও আবার 2D এনিমেটেড...
জাপানিজ এনিমেটেড/ফিচার ফিল্মগুলো বেশির ভাগ হয় এন্টি-আমেরিকান... কিন্তু এই সিনেমায় ফুটে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমন হাজারো "সেইতা আর সেতসুকার" টিকা থাকার গল্প... এমন হাজারো সেইতা আর সেতসুকা তাদের বাবা-মাকে হারিয়ে বাচার চেষ্টা আপ্রাণ চেষ্টা করে গেছে... একদিকে দুই দেশের যুদ্ধ আরেকদিকে নিজের সাথে নিজের যুদ্ধ... নিজেকে আশ্বাস দেওয়ার যুদ্ধ... "একদিন সবকিছু ঠিক হয়ে যাবে" নিজেকে এইটা বলে সান্তনা দেওয়ার যুদ্ধ...
পরিচালক হিসেবে ইসাও তাকাহাতা সার্থক... দর্শককে তিনি যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে পুরো-পুরি বোঝাতে সক্ষম হয়েছে... এর পেছনে একটি কারণও আছে তিনি নিজেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সার্ভাইভ করেছেন... অনেক ক্রিটিক্স এই মুভিকে “Schindler’s List” এর সাথে কম্পেয়ার করেছেন... আমি নিজেও বলবো এটি “Schindler’s List” , "The Pianist (2002)" এর মুভির সাথে কম্পেয়ার করার মতন সিনেমা...
এটি একদিক থেকে যেমন ইমোশনাল সিনেমা অন্যদিকে এটি একটি inspirational সিনেমা... ।
আমার দেখা সেরা এনিমেটেড মুভি এটি, আজ পর্যন্ত কোনো এনিমেটেড মুভিকে ১০/১০ দেই নি, এই প্রথম এই মুভিকে দিলাম...
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×