somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খবরটবর: '৫ সন্তানের হত্যাকারী বাবার প্রাণ ভিক্ষা চাইলেন মা'

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের ৫ সন্তানকে খুন করেছে। তবুও আদালতের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চাইলেন মা।

অ্যাম্বার কায়সার সাউথ ক্যারোলিনার আদালতে বলেন, আমার স্বামী আমার বাচ্চাদের কোন দয়া দেখায়নি, অথচ তারা তাকে ভালোবাসতো।

গত মে মাসে তার স্বামী মিলন ফোর্ড (৩৭) ৫ সন্তানকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন। ২০১৮ সালের ২৮ আগস্ট মিলন ফোর্ড লেক্সিংটন এ নিজের বাড়িতে ১ থেকে ৮ বছর বয়সী পাঁচ সন্তানকে হত্যা করেন।

মিলন ফোর্ডকে ফাঁসি দেয়া হবে নাকি যাবজ্জীবন তা নিয়ে আদালত শুনানি পরিচালনা করছে।

'আমি শুনেছি আমার বাচ্চারা কিসের ভেতর দিয়ে গেছে এবং তারা কতটুকু কষ্ট সহ্য করেছে।' বলতে গিয়ে অ্যাম্বার কায়সার আদালতে কান্নায় ভেঙে পড়েন।

'একজন মা হিসেবে আমি যদি পারতাম তবে তার মুখ টেনে ছিঁড়ে ফেলতাম।'

মিসেস কায়সার আদালতে বলেন, তিনি সারাজীবন মৃত্যুদণ্ডের বিপক্ষে বলেছেন।

তিনি আরো বলেন, প্রচলিত বিচারব্যবস্থা হয়তো মিলন ফোর্ডকে ফাঁসির আদেশ দেবে কিন্তু তিনি তার প্রাক্তন স্বামীর মৃত্যুদণ্ডের পক্ষে নন।

'সে আমার সন্তানদের কোনভাবেই ক্ষমা প্রদর্শন করেনি। কিন্তু বাচ্চারা তাকে ভালোবাসতো। বাচ্চাদের হয়ে যদি কথা বলি আমার শুধু এটাই বলার আছে।'

মিসেস কায়সার এটাও যোগ করেন, আদালত যে সিদ্ধান্ত দেবে সেটাই তিনি মেনে নেবেন।

২০০৪ সালে শিকাগো এলাকায় শিশুদের একটি পার্কে তাদের দেখা হয় যেখানে তারা দুজনই চাকরি করতেন। এর ছয় সপ্তাহ পরে তারা বিয়ে করেন।

মিসেস কায়সার মে মাসে আদালতে সাক্ষ্য দেন যে, তাদের বিয়ে একটা বিপর্যয়ে রূপ নেয় যখন তার স্বামী ধর্মীয় ভাবে গোড়া হয়ে ওঠে আর এটা বলতে থাকে যে মেয়েদের পর্দা করা উচিত যেন তাদের অন্য কেউ দেখতে বা শুনতে না পারে।

১৩ বছর পরে যখন তারা ডিভোর্স নেয় তখন মিসেস কায়সার ছেলেমেয়েদেরকে স্বামীর কাস্টডিতে দেয়- যেহেতু তার বছরে ৮০ হাজার ডলারের ইন্টেল কম্পিউটার ইঞ্জিনিয়ার এর একটি চাকরি ও গাড়ি ছিলো।

প্রতি শনিবার তিনি তার সন্তানদের সাথে একটি স্থানীয় রেস্টুরেন্টে দেখা করতেন।

কোর্টের শুনানিতে বলা হয়, যেদিন ফোর্ড বাচ্চাদের খুন করে সেদিন ৬ বছর বয়সী নাথান প্লাগ ও সকেট নিয়ে তাদের বাড়িতে খেলছিল।

মিলন শিশুটিকে খুন করে তারপর বাকি চার সন্তান এলানি (১), গ্যাব্রিয়েল (২), ইলিয়াস (৭) ও মিরা (৮) কে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে।

শুনানিতে বলা হয়, মিলন ফোর্ড মৃতদেহ গুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে গাড়ির পেছনে রেখে প্রায় ৯ দিন ধরে গাড়ি চালায় ও আলাবামার কাছের গ্রামে দেহাবশেষ গুলো রেখে পালিয়ে যায়।

তাকে মিসিসিপির একটা ট্রাফিক স্টপ থেকে গ্রেপ্তার করা হয় যখন একজন পুলিশ অফিসার তার গাড়ি থেকে আসা মৃতদেহের গন্ধ পায়।

মিলন ফোর্ডের আইনজীবী তাকে পাগল দাবি করে তার দণ্ড মওকুফের আবেদন করেন।

তার আইনজীবী বলেন যে সে সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত যেটা কিনা তার মায়েরও ছিল।

তারা বলেন, মিলন হঠাৎ করে ভেঙে পড়েন যখন তার স্ত্রী প্রতিবেশী এক টিনএজার ছেলের সাথে তাকে রেখে চলে গিয়েছিলো।


// অনেক খবর আছে যেগুলো শুধু খবর না। সেগুলার প্রতি একটা ব্যক্তিগত আগ্রহবোধ থেকে তাদেররে ফিকশনাইজ করার একটা চেষ্টা এই জনরা। অনেকটা 'মকুমেন্টারি'র মতো 'মকুনিউজ'। যদিও এই নিউজটাতে তেমন বেশি ফিকশনাইজ করার দরকারই পড়ে নাই।

US mum seeks mercy for dad who killed five children
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×