somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা বেঁচে থাকো

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মিনু' এই হাসপাতালেই আমার জীবন... কথা শেষ করতে দেয়নি মিনতি ডাবুর মুখ চেপে ধরেছিল একহাতে ... চোখে বন্যা নামে ডাবুর ... ডাবু মিনুর হাত ধরে নিজের বুকের উপর টেনে নেয়, বলে আমি বাঁচতে চাই মিনু আমায় ছেড়ে যেওনা।
মিনতি বলেছিল, ডাবু ... ডাবু মনে সাহস আনো ভয় কি আমি তো আছি কিছু ভেবনা সব আমার উপর ছেড়ে দাও তোমাকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেবনা। তুমি আবার উঠে দাঁড়াবে ... আবার আমরা দুজনে সিনেমা দেখতে যাব।
ওর দুটো কিডনীই ড্যামেজড্‌ ডাক্তার বলেছেন অন্তত একটা রিপ্লেস করতেই হবে না হলে বাঁচানো যাবে না। সে তো অনেক টাকার ব্যাপার। কোথায় পাব অতো টাকা প্রায় লাখ খানেক টাকার ব্যাপার।
গরীব ঘরের মেয়ে মিনু। একটা ছোট বেসরকারি ফার্মের টাইপিস্ট।
... কি করবো ভাবতে পারছি না। ওকে বাঁচাতেই হবে ওকে ছাড়া আমি বাঁচতে চাইনা ... ওকে আমি ভালবাসি ... আমার কিডনী ... ডাক্তার বাবুর সাথে কথা বলতে হবে আজই ... ভিজিটিং সময় শেষ হোল। নার্স একটা শ্লিপ ধরিয়ে দিয়েছে ওষুধ আনতে হবে। মিনু ছাড়া আর কেউ ওকে দেখতে আসেনি। নিচের তলায় ডিস্পেন্সারী আছে।
বর্ষা কাল বাইরে ঝম ঝম করে বৃষ্টি পড়ছে। টেস্ট রিপোর্ট এ মিনুর কিডনী পাস হয়েছে। ট্রান্সপ্লান্ট করা যাবে। রাতের শহর নিস্তব্দ।
হাসপাতালের দেওয়াল ঘড়ীতে ঢং ঢং করে রাত ১২টা বাজল। যাঃ আলো টা নিবে গেল, লোডশেডিং। অনর্গল বৃষ্টি পরে চলেছে। অগত্যা চোখ বন্ধ করে শুয়ে থাকা। কড়ড়ড় কড়াৎ ভীষণ শব্দ করে বাইরে বাজ পড়ল। ঘুমে চোখ জড়িয়ে আসছে ...
চোখের উপর ভেসে উঠছে ইন্টেন্সিভ এর কাঁচের ওপারের দৃশ্য। ঐ তো ডাবু যেন একটু নড়াচড়া করছে। দুজন নার্স ঘোরাফেরা করছে ... মনেহয় কি যেন খুঁজছে, ডাক্তার এলেন।
হাসপাতালের আধোঅন্ধকার করিডোর। মৃদু সরসর আওয়াজ একটা কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে ... ট্রলি ... স্ট্রেচার থেকে অপারেশন টেবল্‌ ... চোখের উপর তীব্র আলো। চোখ আপনা থেকেই বন্ধ হয়ে গেল ... ।
দেখতে দেখতে তিন মাস হয়ে গেল, অপারেশনের পর থেকে ভীষণ দুর্বল হয়ে পড়েছি। বিছানা থেকে উঠতে পারিনা।
ডাবুর মা ... কেমন আছো মিনু ? জানো এন জিও থেকে কিডনী ফ্রি দিয়েছিল। ডাবু ভালো হয়ে বাড়ী এসেছে। চাকরীর চেষ্টায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। একদম সময় পায় না কোথাও যাওয়ার। বলে মিনু অনেক খরচ করেছিল আমার জন্য প্রথম ওর ঋন শোধ করতে হবে।
হে প্রভু আমার ... আমার ভালবাসা কে বাঁচিয়ে রেখো।


*বিমান*

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×