
ছবি: সোনারগাঁও সরকারি কলেজ, নারায়ণগজ্ঞ।
২০১৭ সাল। আমি তখন অনার্স ৩য় বর্ষে পড়ি। বছরের শেষের দিকে। সঠিক তারিখ মনে নাই। নিম্ম চাপ সৃষ্টি হয়েছিলো। আবার খুব ঠান্ডা। আমি তারপরেও কলেজে গেছি। ক্লাশ করতে। আমি গিয়ে দেখি কলেজ প্রায় ফাকা। অন্য ডিপারমেন্ট এর ছাত্ররা টিউশুনি পড়তে এসেছিলো। এর ফাকে কলেজে ও ক্লাস করবে। আর কিছু স্কাউট এর ছাত্র।
আমাকে দেখে আমাদের শিক্ষক অবাক। কারণ আমাদের ডিপারমেন্ট এ ঐ দিন আমি একা উপস্থিত। যাই হউক ঐ দিন বৃষ্টি ভেজা দিনে একা একা ক্লাশ করতে ভালাই লাগতেছিলো। আর আমি কলেজে গিয়েছিলাম কারন সে সময় আমি বাড়িতে একা থাকতাম। বাড়িতে বিরক্ত লাগতেছিলো। আর বাসায় Wifi বলেন বা Wife বলেন, কিছুই ছিলো না।
পরে বাসায় যাওয়ার সময় মোগরাপাড়া বাস স্ট্যান্ড (সোনারগাওঁ, নারায়ণগজ্ঞ) থেকে কাচ্চি খেয়ে বাসায় গেলাম।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




