
মানুষের দৃষ্টিভঙ্গি।
মানুষের দৃষ্টিভঙ্গি খুবই অদ্ভুত। কোন পুলিশ অফিসারের সন্তান যদি বুদ্ধিপ্রতিবন্ধী হয় তাহলে লোকজন বলবে “পুলিশটা ঘুস খায়। তাই তার প্রতিবন্ধী বাচ্চা হয়েছে।“
আর এই প্রতিবন্ধী বাচ্চা যদি ইমাম সাহেবের হয় তাহলে লোকে মতব্য করবে “আল্লায় ইমাম সাব কে প্রতিবন্ধী বাচ্চা দিলো?? আল্লাহ ভালো মাইন্সেরে কতই না পরীক্ষা করে।“
তারপর মনে করেন। কোন চেয়ারম্যান যদি সড়ক দুর্ঘটনায় শিকার হয় তাহলে লোকে বলবে “বেটায় আমাগো চাইল মাইরা খাইছে। একসিডেন্ট হইছে ভালাই হইছে। আল্লাহ উচিৎ বিচার করেছে।“
আর কোন ইমাম যদি রাস্তায় দুর্ঘটনায় শিকার হয় তাহলে লোকে বলবে “আল্লাহ ভালা মাইন্সেরে কত বিপদ দেয়।“
আমার এক আঙ্কেল আছে। নাম তাজুল আঙ্কেল। নিয়মিত নামায কালাম পড়েন। তিনি হোন্ডা ও গাড়ি চালানোর ওস্তাদ। আমি মজা করে তাকে বলতাম "আপনি বিদেশ জন্ম গ্রহন করলে গাড়ি চালানোর প্রতিযোগিতায় ফাস্ট হতেন।"
একদিন তিনি একটি সাইডে দাড়িয়ে ছিলেন। একটা হোন্ডা তাকে একসিডেন্ট করে। তাজুল আঙ্কেলের এই এক্সিডেন্ট দেখে সবাই বলাবলি করতে ছিলো "আহারে ভালা মাইন্সে আল্লায় এত কষ্ট দেয়।" অতছ সকলের উচিত ছিলো তাকে ধরে হাসপাতালে নেওয়ার।
তিনি যখন এক্সিডেন্ট করেন, এই ফাকে কে যেন তার মানি ব্যাগ আর মোবাইল চুরি করে নিয়ে যায়।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


