
এই গাছের বৈজ্ঞানিক নাম Euphorbia tithymaloides। এটা আমার প্রিয় একটি গাছ। এই গাছ আমার কেন প্রিয় তা আমি জানি না।
এই গাছের কলাম করেছিলাম প্রায় তিন মাস আগে। তিন মাস পর শিকড় গজিয়েছে। যা দেখে আমার মন খুসিতে ভরে ওঠলো। যা হউক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এই গাছটি শিকড় গজানোর জন্য।
এই গাছটির সাথে প্রথম পরিচিত হই নোয়াখালি তে। পরে এই গাছ টি দেখি চুয়াডাঙ্গা তে। পরে সেই চুয়াডাঙ্গা থেকে একটি ডাল কলম করি এবং নানীর বাড়িতে রোপন করি। পরে অনেক দিন পর। গাছটি বড় হয়েছে। এই থেকে আবার একটি ডাল সংগ্রহ করি এবং গাইবান্ধা তে রোপন করি।
রোপন করার আগে সেই ডালটি তিন ভাগ করি। এবং বোতলে পানি দিয়ে রাখি। পরে দেখলাম ছোট ছোট শিকড় গজিয়েছে। ব্যাস রোপন করে দিয়েছি।
আপনারাও শখ করে গাছটি লাগাতে পারেন।

সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২২ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


