
আমার প্রিয় নায়ক হচ্ছে ইলিয়াস কাঞ্চন। ২০১৫ সালে রমজান মাসে উনি আমাদের এলাকাতে আসেন। উনি আমাদের এলাকার বেস্ট ইলেকট্রনিক্স এর দোকান উদ্ভোদন করতে আসেন। এটা মূলত ওয়ালটন এর শো রুম ছিলো।
আমার প্রচুর ইচ্ছে ছিলো তার সাথে দেখা করার। কিন্তু দেখা করতে পারি নাই।
সেদিন আমার পরীক্ষা ছিলো। পরীক্ষা দিয়ে বাসায় এসেছি। গোছল করে মাত্র শুয়েছি। পরে মাইকে শুনি ইলিয়াস কাঞ্চন এসেছে। আমি তখনই ইলিয়াস কাঞ্চন কে দেখার জন্য যেতাম। পরে দেখলাম বাসায় কেউ নাই। চাবি আমার কাছে। নানী ঘরে ডুকতে পারবে না। তাই আর দেখা করা হলো না ইলিয়াস কাঞ্চনের সাথে।
যাই হউক। ইলিয়াস কাঞ্চন হচ্ছেন আমার মনের হিরো।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



