somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাহল তরকারি
আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

আমাদের মজিদ কসাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত শুক্রবার। আমি নানীর বাড়িতে ছিলাম। একটি কাজে ভবেরচর বাস স্ট্যান্ডে আসি। সন্ধ্যা হয়ে গিয়েছিলো। আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেই। পথিমধ্যে দেখা হলো; সেই পরিচিত মজিদ কসাই এর সাথে।

নাম শুনে তাকে গুন্ডা মনে করবেন না। উনি আমাদের এলাকায় একজন নাম করা কসাই। আমার জন্মের পর দেখতাম ইনি আমাদের নানার কুরবানীর গরু জবাই করে, গোস্ত রেডি করে দিতেন। সব মিলিয়ে মনে হয় আধা ঘন্টা লাগতো। পরে তিনি ঢাকায় চলে আসতেন। মিনিমাম পাঁচটি গরু না বানিয়ে আসতেন না। সে সময় ঈদে তার দশ থেকে বারো হাজার ইনকাম হতো। আবার মনে করেন আমার মামার বিয়ের সময় তিনিই গরু বানিয়ে দিয়েছিলেন।

২০০৫ সালের পর আমরা গরু গোস্ত খাওয়া বন্ধ করে দেই। শুধু খাসি কুরবানী দিতাম। এর পর থেকে উনাকে কুরবানী ঈদে আমার নানার বাসায় আসতে দেখি নাই। তবে রাস্তায় চলা ফেরায় তাকে দেখতাম। তিনি আমাকে ডাক দিতেন। আদর করতেন। হিসেবে তিনি এলাকার নানা হউন।

২০০৬ সালের কুরবানী ঈদে তাকে গ্রাম দেশে দেখতাম না। তিনি ঢাকাতে ঈদের জামাত ধরতেন। এবং ধানমন্ডি এলাকায় সার্ভিস দিতেন। ২০১০ সালের পর থেকে তিনি মনে হয় পেশা পরিবর্তন করে ফেলে। সম্ভবত তিনি তখন থেকে বৃদ্ধ হওয়া শুরু করে।

পরে তিনি ফিদা পাম্প এর সামনে একটি চা এর দোকান দিয়ে ছিলেন। এক সময় চা এর দোকান তার স্ত্রী সামলাতো। এবং তিনি রিস্কা, অটো চালাচ্ছেন।

আজ আমি তার কথা কেন বললাম। জানি না। আজ হয়তো কসাই মজিদ কে সবাই ভুলে গেছে। তাকে এখন অটো ওয়ালা হিসেবে তাকে চিনে। আমি চাইনা তার সেই পুরাতান পরিচয় সবাই ভুলে যাক। আমি যদি ২০০৩ সালের স্বর্ণের দাম এর সাথে তার ইনকাম আর বর্তমানে আমার ইনকাম তুলনা করি তাহলে তার ইনকাম এর দাম বেশী হবে।

তা ছাড়া কোন পেশাই ছোট না। একজন বিসিএস অফিসারও তার বড় কর্তার অধীন। আর একটু ভুল হলেই সেই কর্মকর্তাকে ছিঃ ছিঃ শুনতে হয়। আবার বড় কর্তার ধমক, বিভাগীয় তদন্ত, শাস্তি ইত্যাদি সম্মুখীন হতে হয়।

কিন্তু মজিদ কসাই কে কি সেসব সম্মখীন হতে হয়েছে? বরং শুক্রবারে বিয়ের বাড়িতে আর কুরবাণী ঈদের দিন; কাষ্টমার মজিদ কসাই কে সম্মান দিয়ে, অগ্রীম কিছু টাকা দিয়ে তাকে ডাকতে হয়েছে।

আমি সাজিয়ে লেখতে পেরেছি কি না, জানিনা। কিছু কিছু শব্দ আঞ্চলিক ভাষায় লিখেছি। আবার কিছু কিছু বানান ভুল হয়েছে। আবার সাধু আর আঞ্চলিক শব্দ মিলে একপ্রকার দূষনীয় বাক্য হয়েছে, যাহা অনিচ্ছাকৃত।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×