somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। আমরা কি ফুট ওভার ব্রিজ ব্যাবহার করি?

০২ রা মে, ২০২৩ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সড়ক দুর্ঘটনায় কয় জন লোক মারা গেছে সেই পরিসংখ্যানে যাবো না। মুন্সীগঞ্জ জেলার, গজরিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ডে রাস্তা পার হতে গিয়ে অনেক লোক মারা গেছে। ভবেরচর বাস স্ট্যান্ডে রাস্তা পার হবার সময় কয়জন লোক মারা গেছে সেটার কোর পরিসংখ্যান নাই।

৩০ এপ্রিল ২০২৩ তারিখ। আমি সন্ধ্যায় গাইবান্ধা রেল স্টেশন গিয়েছিলাম ট্রেনের টিকেট আনার জন্য। আব্বুর সরকারি কোয়াটার এ আসার সময় একটি দুর্ঘটনা থেকে বেচে গিয়েছিলাম। হোন্ডা দিয়ে বাসায় আসতে ছিলাম। হোন্ডা চালাচ্ছিলেন আমার আব্বুর এক কলিগ। আমি পিছনে বসা। গাইবান্ধা ফায়ার সার্ভিস এর সামনে তিনজন মহিলা রাস্তা পার হচ্ছিলো। আমার আঙ্কেল হোন্ডার হর্ন বাজাচ্ছিলো। হোন্ডার হর্ন শুনিয়া তারা হকচকিয়ে গেলো। মনে হচ্ছিল যেন তারা “পাগলা গরু দৌড়াতে দেখতাছে।” এই ভয়ে একজন দৌড়ে রাস্তা পার হয়েছে। একজন ভয়ে পিছনে চলে গেছে। আরেকজন হোন্ডার দিকে “হা” করে কিম্ভূতকিমাকার হয়ে দাড়িয়ে আছে। আমার আঙ্কেল এই পরিস্থিতি দেখে কষে ব্রেক করেছে। এখন যদি আমাদের পিছনে বাস, ট্রাক, প্রাইবেট কার থাকতো তাহলে আমরা দুর্ঘটনার স্বীকার হতাম। বা হোন্ডার ব্রেক না কষলে ঐ তিনজন বোকা মহিলা (যারা রাস্তা পার হতে জানে না।) তারা মারা যেতো। দুঘর্টনার পরি ঐ তিন জন মহিলা হয়ে যেতো ভদ্র মহিলা। দোষ হতো হোন্ডা চালকের।

নারায়ণগঞ্জ জেলার নাম সবাই শুনেছেন। নারায়ণগঞ্জ এর ঐতিয্যবাহী ‍উপজেলা আছে। নাম সোনারগাওঁ উপজেলা। এই উপজেলাতে মোগরাপাড়া নামক একটি বাস স্ট্যান্ড আছে। যেটা ঢাকা চট্টগ্রাম হাই ওয়ের একটি অংশ। আমি সোনারগাওঁ সরাকারি কলেজ থেকে স্নাতক পাশ করেছি। আমি মোগরাপাড়া থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিতাম। সেখানে একটি ফুট ওভার ব্রীজ আছে। অধিকাংশ লোক এই ফুট ওভার ব্রীজ ব্যাবহার করে না।

এখন আমাদের ভবেরচর বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রীজ হলে কি আমাদের গজারিয়াবাসী কি সেটা ব্যাবহার করিবে?
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২৩ বিকাল ৪:০৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৬

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

অন্তর্জাল থেকে।

এ যাবত প্রকাশিত সংবাদ অনুসারে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। এই অবৈধ যুদ্ধে ইতোমধ্যে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×