somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাহল তরকারি
আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

এসএসসি পরীক্ষার পর অবসর সময় কাটানো। স্মৃতিচারন।

২৩ শে মে, ২০২৩ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিটি শ্রি-মঙ্গল এর লাউয়ের ছগা বোটানিক্যাল গার্ডেন থেকে তুলেছিলাম। সেই ২০১১ সালে। নকিয়া ৫১৩০ দিয়ে।

আমার আব্বু জেলখানায় চাকরি করেন। এটা বলে রাখা দরকার।

আমি এসএসসি পরীক্ষা দেই ২০১১ সালে। এসএসসি পরীক্ষার পর যে অবসর সময়টি আছে সে সময় আমার আব্বু হবিগঞ্জ জেলা কারাগারে জেলার পদে ছিলেন। জেলার এর কোয়ার্টার ছিলো একদম সুপার হিট। আমি প্রায় ১০ টা জেলাখানা দেখেছি। স্থাপত্য শৈলী ও সামগ্রিক আবহাওয়া হবিগঞ্জ জেলখানা সবার সেরা বলে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি।

এসএসসি পরীক্ষার সেলামী দিয়ে আমি নকিয়া ৫১৩০ মোবাইল কিনি। সেটা দিয়েই আমি প্রথম ফেসবুক চালাই। হবিগঞ্জের নানান প্রাকৃতি সৌন্দর্য ছবি তুলতাম আর ফেসবুকে ছাড়তাম। আমার প্রথম ফেসবুক আইডি ২০১৩ সালে ফটোভেরিকেশন এর থাবায় হারিয়ে গেছে।

সকালে ও বিকালে আমি পুরাটা জেলখানা ১০ থেকে ১২ বার রাউন্ড দিতাম। হবিগঞ্জ এর প্রাকৃতিক নৈর্গরিক সৌন্দর্য সব কিছু কে হার মানায়। কেউ যদি ছ্যাকা খায়, বউ মারা যায়, বউ চলে গেছে; তাকে হবিগঞ্জ এ নিয়ে যান। সে মানষিক প্রশান্তি অনুভব করবে। মনে একটি পবিত্রতা অনুভব করবে।

আমি ব্যায়াম করতাম। সকাল ১০ টায় ব্যায়ামাগার এ গিয়ে ব্যায়াম করতাম। ক্লান্ত শরীলে বাসায় এসে গোছল করতাম। শুয়ে ফেসবুক চালতাম। আর গান শুনতাম। ঐ মোবাইল দিয়ে গান শুনা ও ফেসবুক চালানো দুইটা একসাথে করা যাইতো।

২০১১ সালে হাতে গুনা কয়েকজন ফেসবুক চালাতো। তারমধ্যে আমি একজন। আমি, রাফসান ও কয়েজন বাংলা অক্ষরে ফেসবুকে পোস্ট দিতাম। বাংলা অক্ষরে চ্যাটিং করতাম। সে সময় ফেসবুক বস্তি ছিলো না। এখন ফেসবুক নোংড়া ও বস্তি হয়ে গেছে।

২০১১ সালে তিশমার খান নামক এক হিন্দী চলচিত্র মুক্তি চায়। ঐ সিনেমার একটি গান “শিলাকী জওয়ানী” খুব জনপ্রিয় হয়। এই গান যে কয়টা রিমিক্স হয়েছে সেটার কোন হিসাব নাই। এই গান মুক্তি হওয়ার পর কতবার যে সপ্নে ক্যাটরিনা কাইফ কে দেখেছি, তার কোন হিসাব নাই।

===========================================================
আমি এই অবসরে আব্বুর সাথে সিলেটের হযরত শাহজালাল এর মাজারে গিয়েছিলাম। তারিখ টি ছিলো ২০-০৫-২০১১।
তারপর মনে করেন ২৯-০৪-২০১১ ইং তারিখে রাখি আন্টির বিয়ে খাই।
০৮-০৬-২০১১ ইং তারিখে মামা আসে। এবং মামা, মামী ও আমরা দুই ভাই শ্রি-মঙ্গল, লাউএর ছগা, পরী বিবির খাল গিয়েছিলাম।
========================================================================
আরো একটি পর্ব লিখে স্মৃতিচারন শেষ করবো।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২৩ বিকাল ৪:৫৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×