somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বিটিভি।

৩০ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগ লিখার আগে বলে রাখি, এখন আমি তেমন টিভি দেখি না। ব্রডব্যান্ড ইন্টারনেট আসার পর ইউটুব, ফেসবুক ব্রাউজ করি। এতেই সময় চলে যায়। বাসায় টিভি থাকলেও দেখার ইচ্ছে করতো না হয় তো।

১৯৮০ দশকের দিকে গ্রামের কম মানুষের ঘরে টেলিভিশন ছিলো। তখন বাড়ি বাড়ি বিদুৎ ছিলো না। তখন আইপিএস এর ব্যাটারি মত ব্যাটারি ছিলো। সেটা দিয়ে টিভি চালাতো। একটি গ্রামে ৫০ টি পরিবার থাকলে হয়তো একজনের বাড়িতে টিভি থাকতো।

আলীপুরা ও সাতকাহনিয়া গ্রাম মিলে আমাদের ৩ নং ওয়ার্ড (ভবেরচর ইউনিয়ন, গজারিয়া, মুন্সীগঞ্জ)। গ্রামে শুধু নানার বাড়িতেই টিভি ছিলো। সেটা ১৯৯৮ বা ১৯৯৯ হবে। নানায় তখন সোনালী ব্যাংকের হেড অফিসে চাকরি করতেন। তখন নানা মতিঝিলি থেকে ব্যাটারি চার্জ করে আনতেন। তখন থেকে নানা ভবেরচর টু ঢাকা গিয়ে এসে চাকরি করতেন।

তখন তো বিটিভি ছাড়া কিছু চ্যানেল ছিলো না। তাও একটি এন্টিনিয়ার এর মাধ্যমে বিটিভি টা আসতো। কারো কারো তো মাঝে মাঝে ভারতীয় চ্যানেল ও আসতো। তখন বিটিবির অনুষ্ঠানে খুব সৃজনশীলতা ছিলো। ২০০৬ সালের দিকে সম্ভবত নানার বাড়িতে ডিস আসে। তখন অনেকেই বিটিভি থেকে অন্য চ্যানেলের দিকে লোকদের দৃষ্টি সরে যায়। বেসরকারি চ্যানেলে ওরা চেষ্টা করতো সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য। তখন থেকে বিটিভির অনুষ্ঠানের মান কমতে থাকে।

২০১৪ সালে সম্ভবত নানীর বাড়িতে একা একা বসে ছিলাম। তখন বিটিভি ছাড়লাম। সরকারের “ইউনিয়ন ডিজিটাল সেন্টার” থেকে কি কি সেবা পামু সেটা নিয়ে একটি নাটিকা দেখাচ্ছিলো। ভালই লাগছিলো। আকাশ গো একটি এপ আছে। সেটা দিয়ে বিভিটি দেখতাছি কিছুদিন ধরে। সঙ্গীতা অনুষ্ঠান, নাচ শিখার অনুষ্ঠান, খবর ছাড়া তেমন কিছু পড়ে নাই।

এই যুগে টিভিতে সঙ্গীত কে শুনে। গান হয় ইউটুব থেকে শুনবে বা মেমরি কার্ড থেকে শুনবে। আবার টিভিতে নাচের অনুষ্ঠান দেখায়। নাচও আমরা ইউটুব থেকে দেখতে পারি। তাহলে টিভি অন করার কি দরকার?

ব্রডব্যান্ড আসার পর বিটিভি সহ, অন্যান টিভি চ্যানেল দেখেন?
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×