somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাহল তরকারি
আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন মেন্টেইন করে।

রফিক সাব নাটোর থেকে সিরাজগঞ্জ বদলী হয়েছেন। তাও প্রমোশন এর সহিত। সিজিএ অফিস বেতন এর কাগজ পত্র ওকে করলেও সার্ভারের কাজ ওকে হচ্ছে না। সার্ভার না থাকা, সার্ভার এর নানান জটিলতা, ইত্যাদির জন্য এই পরবর্তী মাসে বেতন পাবে কি না, সেটা নিয়ে দুঃচিন্তায় আছেন।

আমাদের দেশ ডিজিটাল হয়েছে। সবকিছু কম্পিউটার বেইস হয়েছে। এখন ডিজিটাল করতে গিয়ে যদি সরকারি কর্মচারীগো বেতন পাইতে অসুবিধা হয়, তাহলে এই মার্কা মারা ডিজিটাল আমাগো দরকার নাই। এর চেয়ে আগেই ভালো ছিলো। হাতে হাতে বেতন পাইতো। তাও ১ তারিখেই বেতন পাইতো। ব্যাংক, ডিজিটাল, কম্পিউটার, সাার্ভার বেইস হবার পর অনেক সময় বেতন পাইতে পাইতে দুই তিন কর্মদিবন পার হয়ে যায়। মাজখানে শুক্র, শনি পড়ে গেলে আরো অসুবিধায় পড়তে হয়।

আমার নানীর বাড়িতে সরকারি কলেজের কোন এক পিয়ন ভাড়া থাকতেন। তারও বেতন আটকে যায়। এটা ২০১৭ সালের ঘটনা মনে হয়। সে সময় অনেক সরকারি কর্মচারীদের বেতন আটকে যায়। সরকারি সার্ভিস বুকের সাথে এনআইডি কার্ডের মিল না থাকায় এমন অনেকের বেতন আটকে যায়। পরে সরকারি পিয়ন অনেক কষ্ট করিয়া, এনআইডি কার্ড ঠিক করে।

দুই দিন পরে ভূমি অফিসের কর্মকর্তা বলবে “এই জমির নাম জারি হবে না।” “কেন হবে না?” উত্তরে পিয়ন বলবে “মৃতব্যাক্তির এনআইডি কার্ডে লিখা হালিমা আক্তার। আপনার এনআইডি তে মা এর নাম লেখা হালিমা থাতুন। আর আপনার বড় ভাই এর এনআইডি কার্ডে লিখা মোছা হালীমা। আপনার মা এর এনআইডি কার্ডের মত সব ওয়ারিশ যদি মা এর নাম হালিমা আক্তার লিখতেন তাহলে কিন্তু এমন হতো না।”

এখন মা এর মত করে হালিমা আক্তার লিখতেও সমস্যা। কারন আমার এসএসসি সার্টিফিকেট ও এনআইডি কার্ডেও হালিমা খাতুন লিখা। ভবিষৎ এ এমন সমস্যায় যাতে না পড়তে হয়, বাপ মা এর এনআইডি কার্ড যেভাবে লিখছে, এসএসসি সার্টিফিকেট ও এভাবেই লিখতে হবে।

বয়স্কদের মধ্যে অনেকে এমন আছে যে বড় ভাই এনআইডি তে বাপের নাম লেখা হাসান সরকার। ছোট ভাই লিখছে হাসান ব্যাপারি। বর্তমানে ডিজিটাইলেশন এর যুগে এগুলো সমস্যা করে।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ০১

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৫৭

'র'-এর গুপ্তচরবৃত্তির প্রকৃতি সম্পর্কে আলোচনা করার পূর্বে স্বাধীনতা যুদ্ধকালীন ও তৎপরবর্তী পরিচালিত কয়েক ধরনের স্ট্র্যাটেজি ও বাংলাদেশ বিরোধী তৎপরতার বিবরণ দেয়া প্রয়োজন । ১৯৬৮ সালে 'র' গঠিত হয়েছিল মূলত বৈদেশিক... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×