somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরকীয়ার খবর

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ ৬ ফেব্রুয়ারি ২০২২. সময় রাত ৭টা ৫৭ পি এম. ৪৮ মিনিট আগে RTV ফেসবুক পেইজ থেকে এই খবরটি পড়ি। খবরে শিরোনাম “স্বামীকে তালাক দিয়ে মামুনকে বিয়ে করব”

বিস্তারিত খবর: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতাপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বোনের বাড়িতে অবস্থান নিয়েছেন এক গৃহবধূ।

রোববার (৬ ফেব্রুয়াারি) বিকেলে করিমগঞ্জ থানার ইনচার্জ মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি থেকে ওই গ্রামে তিনি অবস্থান করছেন। তবে এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মামলা করেছেন প্রেমিকের বোন জামাই।

জানা গেছে, প্রায় তিনমাস আগে উপজেলার সুতাপাড়া গ্রামে সোহরাব হোসেনের ছেলে সজিব মিয়ার সঙ্গে বিয়ে হয় ওই গৃহবধূর। তবে প্রেমের বিয়ে হওয়ায় সজিবের পরিবার এ সম্পর্ক ভালোভাবে নেয়নি। এদিকে বিয়ের কিছুদিন পরই গৃহবধূ বাবার বাড়ি চলে যান। পরে সজিবও শ্রমিকের কাজ করতে চলে যান সিলেটে। এ সময়ের মধ্যে সজিবের ফুপাতো ভাই কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা গাবতলী গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে মামুনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ।

এদিকে বুধবার (২ ফেব্রুয়ারি) বিয়ের দাবিতে প্রেমিক মামুনের বাড়িতে চলে যান গৃহবধূ। তবে এর আগেই বাড়ি থেকে পালিয়ে যায় প্রেমিক মামুন। একই দিন আত্মীয়রা ওই গৃহবধূকে গ্রামে ফিরিয়ে আনলে তিনি প্রেমিক মামুনের ভগ্নিপতি মো. হারিছ মিয়ার বাড়িতে অবস্থান নেন। প্রায় ৫ দিন ধরে সেখানেই আছেন তিনি।

সজিবের মা (সংরক্ষিত) নারী মেম্বার তাসলিমা বলেন, আমার ছেলে সজিবের সঙ্গে প্রায় ৩ মাস আগে ওই মেয়ের বিয়ে হয়। সপ্তাহখানেক আমাদের বাড়িতে থাকার পর বাবার বাড়ি চলে যায়। সেখান থেকে মামুনের বাড়িতে ও পরে মামুনের ভগ্নিপতির বাড়ি যায়। বর্তমানে সেখানেই আছে। আমরা অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারিনি। সে বলেছে মামুনকেই বিয়ে করবে।

এ ঘটনায় মামুনের ভগ্নিপতি মো. হারেছ মিয়া বাদী হয়ে শনিবার (৫ ফেব্রুয়ারি) করিমগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলায় ওই গৃহবধূ ও তার বাবা-মাসহ চারজনকে আসামি করা হয়েছে।

ওই গৃহবধূ বলেন, মামুনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তাকেই বিয়ে করব। এখান থেকে কিছুতেই যাব না। তিনমাস আগে সজিবকে বিয়ে করেছেন। তাহলে ওই বিয়ের কী হবে, এমন প্রশ্নে তিনি বলেন, স্বামীকে তালাক দিয়ে মামুনকে বিয়ে করব।

মামুনের বোন হোসনা বেগম বলেন, ভাইয়ের সঙ্গে ওই মেয়ের সম্পর্কের বিষয়ে জানতাম না। তার বাবা-মা তাকে এখানে রেখে গেছেন। তারা নানাভাবে আমাদের হুমকি দিচ্ছেন। আমাকে মারধরও করেছেন। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ ঘটনাস্থলে এলেও কোনো সুরাহা না করে চলে গেছে।

করিমগঞ্জ থানার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, এ ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রথম পয়েন্ট সজিব মিয়ার সাথে প্রেম করে বিয়ে হয়। পরে সজিব মিয়ার ফুফাত্বো ভাই মামুনের সাথে প্রেম হয় সেই মেয়েটির। এখন মেয়েটি মামুন কে বিয়ে করতে চায়। এগুলা মূলত সাচ্চা প্রেম না। এগুলাকে আমি পরকীয়া মনে করি।

সজিব মিয়া কে যদি ভালাই না লাগে তাহলে বিয়ে করেছে কেন? আর সজিব মিয়ার ধন সম্পত্তি প্রচুর আছে এই বলে যদি বিয়ে করে তাহলে সজীব মিয়া দোষী এবং মেয়ে নির্দোষ। আর বিয়ের আগে সব কিছু যদি এখন পরপুরুষের দেকে তাকায় তাহলে মেয়ে দোষী।

যাই হউক, আগে সজীব কে বিয়ে করে, তার সংসার ভেঙ্গে মামুন এর সাথে প্রেম করাটা কি? পরকীয়া নয় কি?? আপনারা কি মনে করেন।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৬
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×