

এখন ৩ টা বাজে। তারিখ ০৬ আগষ্ট ২০২২। এই লিংক এর সূত্র মতে আজকে তেলের দাম প্রতি বেলের ৯৪.৬৬ ডলার। যা টাকায় 9008.23 টাকা আসে।
এখন। গ্রাম বা শহরে সবাই হোন্ডা ক্রয় করে। বিশেষ করে ১৮ থেকে ২৬ বয়সের মধ্যে হোন্ডা ক্রয় করার প্রবণতা বেশী। অনেকে আছে খাইতে ভাত পায় না। কিন্তু হোন্ডা ক্রয় করে বসে আছে। তারা প্রয়োজনে বা অপ্রোয়জনে হোন্ডা চালায়। এই হোন্ডা তো আর সৌর বিদুৎ দিয়া চলে না। এই হোন্ডা চলে তেল দিয়া।
অনেকে বলবেন, ওরা নিজের টাকা দিয়ে তেল ক্রয় করে। এতে আপনার কি? তেল কি টাকা দিয়ে ক্রয় করে আনতে পারবেন? তেল ক্রয় করতে ডলার লাগে। এতে চাপ পড়ে দেশের ডলারের রিজার্ব এর উপর। তেল বাচাতে এই পোলাপান থেকে হোন্ডা কেড়ে নেওয়া উচিৎ। আমি প্রধানমন্ত্রী হলে হিটলারি কায়দায় হোন্ডা নিয়ন্ত্রন করতাম। শুধু কর্মজীবী ছাড়া কাউকে হোন্ডা চালাতে দিতাম না। এদের জন্য যে কি পরিমান তেল অপচয় হয়েছে যা বলার বাহিরে।
আরো আছে। একটু বড়লোক হলেই মানুষ গাড়ি কিনে। যা তেলের উপড় যেমন চাপ পড়ে আবার যানজটও হয়।

সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


