somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা তাইওয়ান (ঝরা পাতা ১)

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(আমার সাম্প্রতিক তাইওয়ান ভ্রমনের যে যায়গাগুলোতে গিয়েছি এবং যে উতসব গুলোতে বা একটিভিটিতে আমি অংশ গ্রহন করেছি সেসব নিয়ে ছোট ছোট পোস্ট আকারে লেখার সিদ্ধান্ত নিয়েছি। দুয়েকটা রিলেটেড পোস্ট ছাড়া অন্য পোস্ট গুলোতে ধারাবাহিকতা রাখতে চাইনা কারন এতে একটা অংশের লেখায় দির্ঘ্য সুত্রিতার কারনে পরের পোস্টটি বাধা প্রাপ্ত হয়। এর চেয়ে বরং প্রত্যেকটা পোস্ট সতন্ত্র হিসেবেই থাকুক )



North Gate of Taipei /(北門),Cheng En Gate (উত্তর গেট

এক বন্ধুর ক্যামেরা কিনতে গিয়ে চোখে পরলো একটি পুরোনো স্থাপনা। তাইপে মেইন স্টেশন থেকে মাত্র কয়েক মিনিট হাটা পথের দুরত্বে। আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করে জানলাম এর নাম আর ইতিহাস।
কুইং ডাইন্যাস্টির সময়ে ১৮৮৪ সাল থেকে কালের সাক্ষি হয়ে আজও টিকে আছে তাইপেই শহর রক্ষার জন্য চারদিকে নির্মিত দেয়ালের একটি গেট। যদিও এই দেয়াল প্রকল্পটি ১ম হাতে নেয়া হয়েছিল ১৮৭৯ সালে। কিন্তু নানা কারনে তা পরিত্যাক্ত হয়। কয়েক বছর পরে জাপানী আগ্রাসনের ভয়ে প্রকল্পটি আবার গ্রহন করা হয়। পুরো তাইপেই শহরটি ঘিরে গড়ে তোলা হয় একটি সুরোম্য দেয়াল। প্রবেশ আর বহির্গমনের জন্য নির্মিত হয় ৫ টি গেট। দক্ষিনে ২টি এবং পুর্ব, পশ্চিম আর উত্তরে ১ টি করে। যদিও এই প্রকল্প জাপানী আগ্রাসন ঠেকাতে ব্যার্থ হয়। তাইওয়ান যখন প্রায় ৫০ বছর ব্যাপী জাপানের উপনিবেশ হয় তখন তারা এই দেয়াল আর ৪ টি গেট ভেঙে চুরমার করেদেয়। শুধু এই একটি গেট থেকে যায় আগ্রাসন মুক্ত। তাইওয়ান যখন আবার চাইনিজ শাসনে ফিরে আসে তখন ভেঙ্গে যাওয়া পুরাতন ৪ টি গেটের মধ্যে ৩ টি আবার নির্মিত হয় নতুন রূপে। বলাই বাহুল্য যে এই নব নির্মিত ৩টি গেটের ডিজাইন, আকার আর রঙে লেগেছে আধুনিকতার ছোঁয়া। পশ্চিম গেট আর পুনঃনির্মিত হয়নি। শুধু মাত্র "চেং এন গেট" নামে খ্যাত এই উত্তর গেট কালের সাক্ষি হয়ে দাঁড়িয়ে আছে অপরিবর্তিত রূপে। মজার ব্যাপার হচ্ছে উপনিবেশিক জাপানি হানাদার বাহিনী কিন্তু এই উত্তর গেট দিয়েই তাইপেই নগরীতে প্রবেশ কতেছিল। দুই তলা বিশিস্ট এই স্থাপনাটির দরজায় চাইনিজ ভাষায় লেখা আছে "Cheng En Men" বাংলা অর্থ করলে দাঁড়ায় বদান্যতার দড়জা। এই গেটটি রাস্তা দাতং শহরের সাথে পুরাতন তাইপেই শহরকে যুক্ত করেছে। সেই কুইং(Qing) ডাইন্যাস্টির সময় অংকিত পদ্মফুলের লতা শান্তি আর নিরাপত্তার প্রতীক হয়ে স্থাপনাটির দেয়ালে আজও টিকে আছে।

নিচের ছবিতে দেখা যাচ্ছে এই উত্তর গেট দিয়ে জাপানী সন্যদের তাইপেই নগরীতে প্রবেশের দৃশ্য (শিল্পীর তুলিতে)

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৬

লিখেছেন রাজীব নুর, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:১৪



আমাদের এলাকার এক কসাই একটা উট এনেছে।
উট নিয়ে তার লাফালাফির শেষ নেই। খলিল কসাইয়ের চেয়ে বেশি লাফালাফি করছে ইউটুবাররা। ইউটুবাররা নিজেদের সাংবাদিক ভাবতে শুরু করেছে। প্রচন্ড ছেচড়া... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×