somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে জেমস ওয়েব মহাশূন্য টেলিস্কোপ

১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাবল স্পেস টেলিস্কোপের নাম আমরা সবাই শুনেছি। পৃথিবীপৃষ্ঠে টেলিস্কোপ বসালে বায়ুমন্ডলের নানাবিধ প্রতিবন্ধকে এর তথ্যে বিচ্যুতি ঘটে। তাই রকেটে বহন করে নিয়ে গিয়ে মহাশুন্যে টেলিস্কোপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯০ সালে হাবল টেলিস্কোপ স্থাপনের পর গত দুই যুগে এর মাধ্যমে আমদের মহাবিশ্ব সংক্রান্ত জ্ঞান কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। নতুন করে হাবল থেকে আর বেশী কিছু পাওয়ার নেই তাই একে প্রতিস্থাপন করতে আসছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope বা JWST, প্রথম চিত্র)। এগুলো সবই প্রতিফলক টেলিস্কোপ। এর আগে আমরা রেডিও টেলিস্কোপ তথা ডিশ এন্টেনার ক্ষেত্রে দেখেছি এর থালাটি যত বড় হবে ততই সিগন্যাল গ্রহন ও প্রতিফলন করে তা কেন্দ্রীভুত করতে পারবে বেশী।



প্রতিফলক টেলিস্কোপগুলো এই মূলনীতিতেই কাজ করে। তবে হাবল বা জেমস ওয়েব টেলিস্কোপগুলোকে রেডিও টেলিস্কোপের তুলনায় অনেকবেশী নিখুঁত হতে হয় এবং এর গোলীয় প্রতিফলক পৃষ্ঠটি যথাযথভাবে মসৃন হতে হয় কেননা এরা দৃশ্যমান আলো কিংবা অবলালের সীমায় কাজ করে। অর্থাৎ এই টেলিস্কোপগুলো অবলাল ও দৃশ্যমান আলোর সংকেত গ্রহণ করে তা বিবর্ধিত করে এবং সংকেতটি একটি প্রকৃত ছবি হিসেবে পাওয়া যায়। টেলিস্কোপের আয়নায় প্রতিফলিত আলো এর সামনের দিকে স্থাপিত একটি উচ্চ রেজুলেশন বিশিষ্ট্য ডিজিটাল ক্যামেরায় আপতিত হবে যেখানে এর ছবি তুলে ও পরবর্তীতে তা বিবর্ধিত করে দেখা হবে।

জেমস ওয়েব টেলিস্কোপের (JWST) প্রতিফলক পৃষ্ঠের ক্ষেত্রফল ২৫ বর্গমিটার, অপরদিকে হাবলের প্রতিফলক পৃষ্ঠটি ছিলো ৪.৫ বর্গমিটার (চিত্রে এই দুইয়ের আয়নার তুলনামূলক আকার দেখানো হলো)। বোঝাই যাচ্ছে নতুন টেলিস্কোপটি আগের তুলনায় সাড়ে পাঁচগুণ বেশী দুর্বল সংকেতকেও একই পরিমান বিবর্ধিত করতে পারবে। অথচ JWST এর ভর হবে হাবলের অর্ধেক। তবে এই বিশাল চওড়া জিনিসটিকে মহাশুন্যে পাঠানো একটা ঝকমারী ব্যাপার। তাই এটিকে কয়েকটি ষড়ভুজাকার প্যানেলে ভাগ করে সেই অনুযায়ী ভাঁজ করে রকেটে বহন করা হবে।

JWST কে ২০১৮ সালের অক্টোবরে আরিয়েন ৫ রকেটের মাধ্যমে উৎক্ষেপনের পরিকল্পনা করা হয়েছে।

প্রতিদিন বিজ্ঞান বিষয়ক হালনাগাদ খবর পেতে বিজ্ঞান পত্রিকা পড়ুন।
http://bigganpotrika.com/
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×