somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মান্ধ নবজাতকের দৃষ্টি ফিরে এলো স্টেম সেলের মাধ্যমে

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্টেম সেলের মাধ্যমে জন্মান্ধতা সহ চোখের ছানি পড়া, ক্ষতিগ্রস্ত টিস্যু, ত্রুটিপূর্ণ লেন্স ইত্যাদির চিকিৎসা হতে পারে। সাম্প্রতিক সময়ে নবজাতক ও খরগোশের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গবেষকরা এমনটাই বলছেন। স্টেম সেল হচ্ছে দেহের বিশেষ ধরনের কোষ, যারা প্রয়োজন অনুসারে যেকোনো কোষে রূপান্তরিত হতে পারে।

ঠিকঠাক ও ত্রুটিহীনভাবে দৃশ্য দেখতে হলে চোখের লেন্স ও লেন্সের উপরের টিস্যুর আবরণ কর্নিয়া অবশ্যই স্বচ্ছ হতে হবে। স্বচ্ছতায় ঘাটতি দেখা দিলে পরিষ্কারভাবে দেখতে সমস্যা হয়। যাদের চোখের লেন্স বা কর্নিয়ায় অস্বচ্ছতা আছে তাদের এই ত্রুটি সংশোধনের জন্য কৃত্রিমভাবে ইমপ্ল্যান্ট করতে হয় নয়তো কারো দান করা চক্ষু প্রতিস্থাপন করতে হয়। এই দুই প্রক্রিয়াই একে তো কিছুটা বিপদজনক তার উপর এগুলো সবচেয়ে ভালো সমাধানও নয়- এমনটাই বলেন গবেষকেরা।

নতুন গবেষণায় গবেষকেরা ২ বছরের নিচের ১২ টি শিশুকে নিয়ে পরীক্ষা করেন। এদের সবাই জন্ম থেকে চোখের ছানি সম্পন্ন। এই ছানি শিশু বয়সে অন্ধ হয়ে যাবার প্রধান কারণ। গবেষকেরা সার্জারির মাধ্যমে শিশুদের ছানি সরিয়ে খুব সতর্কতার সাথে লেন্স এপিথেলিয়াল স্টেম (lens epithelial stem cells) নামে কিছু কোষ ছড়িয়ে দেন। এই স্টেম কোষেরা পরবর্তীতে পরিবর্তিত ও পুনরুৎপাদিত হয়ে চোখের লেন্স গঠন করে।


স্টেম কোষ প্রয়োজন অনুসারে ভিন্ন কোষে রূপান্তরিত হতে পারে। ছবিঃ উইকিমিডিয়া কমন্স এর সৌজন্যে।

গবেষকদের হিসাব মতে এই চিকিৎসায় নবজাতকেরা ১ মাসের ভেতরেই সুস্থ হয়ে ওঠে। এই স্টেম কোষ সার্জারির ফলে ছানি পড়া চোখের তুলনায় ২০ গুণ পরিষ্কার স্পষ্ট দেখতে পায়।

এর আগে কখনো স্টেম কোষের মাধ্যমে চোখের লেন্স পুনর্গঠন করা হয়নি। প্রথমবারের মতো এমন একটি চমৎকার কাজ করে গবেষণার প্রধান ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির চক্ষু বিশেষজ্ঞ ড. কাং ঝাং বলেন “আমরা আমাদের শরীরের প্রয়োজনে যেকোনো ধরনের কোষ উৎপাদন করতে নিজেদের শরীরের স্টেম কোষ ব্যবহার করতে পারি।” চোখের জন্য প্রয়োজন হলেও ব্যবহার করা যায়।

প্রতিদিন বিজ্ঞান বিষয়ক আপডেটেড খবর পেতে বিজ্ঞান পত্রিকা পড়ুন।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×