somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইতো আমি!!!

১৮ ই জুন, ২০২২ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






শৈশব থেকে কৈশোর। কৈশোর থেকে যৌবনে পদার্পন। জীবনের অনেকটা সময়েই হয় তো বা শেষ হয়ে গেছে। জানি না আর কতদিন পৃথিবীতে থাকব। হয় তো কিছু দিন অথবা আরও অনেক দিন। আমার সৃষ্টিকর্তা আমার থেকে ভালো জানেন। কিন্তু ছোট এই সময়ে নিজের পরিবর্তনটা দেখার মত। সময়ের সাথে সাথে কত কিছুই না বদলে যায়। আমি ও তার ব্যাতিক্রম না।
কিছুদিন আগেও একা একা ঘরে থাকতাম। এখন আর ভালো লাগে না। সুযোগ পাইলে একটু ঘুরতে মন চায়। চলে যাইতে মন চায় দূরে প্রকৃতির খুব কাছাকাছি। প্রকৃতির সাথে আমার টান টা খুবই নিবিড়।
একসময় ফেসবুকের প্রতি খুবই আসক্ত ছিলাম। ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে চ্যাট করেই কাটিয়ে দিতাম। না এখন আর এসব ভালো লাগে না। প্রয়োজন অতিরিক্ত ঢুকা হয় না।
আগে খুব মুভি দেখতাম। সপ্তাহে মিনিমাম ৮/ ১০ টা। থ্রিলার মুভি গুলো ছিল আমার পছন্দের শীর্ষে। ব্যস্ততার মাঝে এখন তাও দেখা হয় না। মাঝে মাঝে তুর্কি ওয়েব সিরিজ গুলো দেখা হয় রাতে ঘুমানের আগে।
ছাত্রজীবনে পরীক্ষা এক আতংকের নাম। স্কুলে থাকাকালে পরীক্ষাকে অনেক ভয় পাইতাম। ভার্সিটিতে উঠার পর এখন আর সেই ভয়টা কাজ করে না।
করোনাকলীন সময় থেকে নিয়মিত নামাজ পড়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখনো এর ধারাবাহিকতা বজায় আছে। ছোট থেকেই রোজা রাখার অভ্যাস টা ছিল। নিয়মিত বাংলা অর্থ সহ কোরআন পড়ি। একটা সীরাত গ্রন্থ কিনছি বাংলা বাজার থেকে।
একজনকে খুব ভালোসতাম। এটাকে প্রেম বলা যায় কিনা জানি না। হয়তো বা এক তরফা ভালোবাসা। অনেক দিন হয়ে গেছে কথা হয় না তার সাথে। তার ফেসটাও এখন ভুলে গেছি। শুধু নামটাই মনে আছে তার। যাই হোক ভালো থাকুক সে।
এখন আমি সেল্ফ ডিপেন্ডেট। টিউশনির টাকায় মোটামুটি ভালোই চলে যায়। নিজের টাকা দিয়েই মাঝে মধ্যে বাসার জন্য বাজার করি।
এইতো দিন শেষে খুব ভালো না থাকলেও ভালোই আছি। জীবনে শেষ সময়ে কেমন থাকবো জানি না। এসব নিয়ে ভাবতেও ইচ্ছা করে না। সবসময়ই আল্লাহ কে স্মরণ করি। এখন পর্যন্ত ভালো রাখছেন সামনেও ভালো রাখবেন আশাকরি।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২২ দুপুর ২:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×