somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ শরীর বিক্রি

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়েটা তাহলে ভেঙ্গেই যাবে।টাকা নামক জিনিসটা আসলেই যে জীবনে গুরুত্বপূর্ণ আজ সে তা ভালভাবেই বুঝতে পারছে।অনেকের কাছে হয়তো এই টাকাটা কিছুই না,কিন্তু তার বাবার কাছে অনেক।
হোস্টেলে থাকার সময় থাকে যখন টাকা পাঠাতে হত তখন তার বাবাকে অনেক কষ্ট করতে হত।আজ যৌতুকের কারণে যখন তার বিয়ে ভেঙ্গে যাচ্ছে,তখন তার বাবার অসহায় ভাবে দেখা ছাড়া আর কিছুই করার নেই।না কাজটা থাকে করতেই হবে।ন্যায় অন্যায় আসলে একটা কাল্পনিক ব্যাপার।যেখানে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়,সেখানে আবার ন্যায় অন্যায় কি?শাহানা মোবাইলটা হাতে নিল।রিং হচ্ছে।দুই বার রিং হওয়ার পর তৃতীয় বারের সময় ফোনটা রিসিভ করল।
'স্যার আমি যাচ্ছি" শাহানা বলল।
সুমনের সাথে তার প্রায় পাঁচ বছরের সম্পর্ক।দুই পরিবারই জানতো তাদের ব্যাপারটা।শাহানার ব্যাপারে তার বাবা-মা ও নিশ্চিন্ত ছিলেন।
সুমন ছেলে হিসেবে ভাল,ভদ্র,বিনয়ী।এই পাঁচ বছরে শাহানার সাথে তার ব্যাবহার খুবই ভাল ছিল।অন্যান্য প্রেমিকদের মত সেও তার প্রেমিকাকে সুন্দর একটি ভবিষ্যতের সপ্ন দেখাত।সেখানে হয়তো দুই তিনটি সন্তান ও থাকতো।
শাহানা ও সুমন একই শহরে পড়াশুনা করতো।তাই তাদের মধ্যে অন্যান্য সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল পরম বিশ্বাসে।এভাবে তাদের দিনগুলো ভালই কাটছিল।
তাদের দুইজনই তাদের পড়াশুনা শেষ করে চাকুরি তে যোগদান করল।সুমনের বিসিএস হয়ে যাওয়ায় সে সরকারি চাকুরী পেয়ে গেল।এদিকে শাহানা একটি এন জি ও তে সাধারন একটা চাকুরী করছে।
ছেলে সরকারি চাকুরি পাওয়ায় সুমনের বাবার চিন্তা বদলে গেল।তিনি বর্তমান বাজারদরে ছেলের মুল্য চিন্তা করতে লাগলেন।সুমনের চিন্তাও ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো।সে তার বিয়েটাকে তার বিশাল অংকের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখল।
শাহানার বাবা যখন বিয়ের প্রস্তাব নিয়ে সুমনের বাবার কাছে গেলেন,তখন সুমনের বাবা অনেক ধানাই পানাই করে পনেরো লক্ষ টাকা যৌতুক চাইলেন।এই কথা শুনে শাহানার বাবার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা।অবশেষে অনেক কথা বলে দশ লক্ষ টাকা স্থির হল।
শাহানার বাবা শাহানাকে কিছু না জানিয়ে জমি বিক্রি করা শুরু করলেন।সবকিছু মিলিয়ে তিনি চার লক্ষ টাকা যোগাড় করতে পারলেন।অবশেষে কোন উপায় না পেয়ে তিনি শাহানাকে জানান।
শাহানা এই কথা জানতে পেরে সাথে সাথে সুমন কে জানায়।কিন্তু সুমন তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে,সে তার বাবার কথার বাইরে যেতে পারবেনা।
শাহানার মাথায় জেদ চেপে যায়,টাকার জন্য এতকিছু যখন তখন যেভাবেই হোক সে টাকাটা যোগাড় করবেই।সে সব চেষ্টাই করলো কিন্তু পারলনা।
শাহানা যেখানে চাকরি করে সেখানকার পরিচালক আনিস চৌধুরী।বিবাহিত,দুই সন্তানের জনক।
শাহানা একদিন আনিস চৌধুরীর কাছে গেল।সে তার সমস্যা গুলো আনিস চৌধুরীকে বলল।
'দেখ শাহানা টাকা পয়সা নিয়ে চিন্তা করার কিছু নেই।আমি আগামিকাল কক্সবাজার যাচ্ছি,তুমি চল মনটা ভাল হয়ে যাব।'
'স্যার আমি পরে জানাচ্ছি।'
শাহানা সারা রাত চিন্তা করল।সকাল বেলা সে আনিস চৌধুরীকে ফোন করে জানালো সে যাবে।
আনিস চৌধুরী শাহানাকে আরও বড় কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দিলেন।তাদের সাথেও সে বিভিন্ন জায়গায় ভ্রমণ করল।
ছয় মাস পর তার ব্যাংক একাউন্টে টাকার পরিমান বিশ লক্ষ টাকা।
শাহানা সুমনের হাতে দশ লক্ষ টাকা দিয়ে বিয়ের ব্যাবস্থা করতে বলল।
বিয়েটা হয়ে গেল।শাহানার বাবার চোখে আনন্দ অশ্রু।শাহানার সব পাপ এই অশ্রুতে ধুয়ে পবিত্র হয়ে গেল।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×