somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যাটায়ারঃ বনলতা সেনের সাথে যেভাবে আমার প্রেম হল

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেম নাকি অনেক সস্তা হয়ে গেছে। এটা আমার নিজস্ব মতামত নয়, আমার এক প্রেমিক বন্ধুর মতামত।
আমি যখন প্রেম করার চিন্তা করলাম তখন বিভিন্ন জনের কাছ থেকে প্রেম বিষয়ক উপদেশ পেতে লাগলাম। এক এক যেন প্রেম বিষয়ক জীবন্ত এনসাইক্লোপিডিয়া । প্রেমের ব্যাপারে আমার নিজের জ্ঞানের ক্ষুদ্রতা দেখে আমি ক্ষুদ্র হয়ে গেলাম।

মনের মধ্যে প্রেমের আবহ তৈরি করার জন্য, সারাদিন জীবনানন্দের প্রেমের কবিতাগুচ্ছ পড়ছি। মনে হচ্ছে কিছু পরিবর্তন আসছে। জীবনানন্দকে মনে মনে ধন্যবাদ জানালাম।

রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। পানি খাওয়ার জন্য গ্লাসের দিকে হাত বাড়ালাম। দেখি আমার চেয়ারে বসে কে যেন পা দুলাচ্ছে। আমি ঘুম থেকে উঠেছি এতা বোধহয় লোকটি বুঝতে পারলেন। লোকটি ছোট্ট করে কাশি দিল। আমি এই দিকে ভয়ে অস্থির। আমি আস্থে করে লাইট জ্বালালাম। আমি চেয়ারে বসা লোকটাকে দেখে হতবাক হয়ে গেলাম । স্বয়ং জীবনানন্দ দাশ আমার চেয়ারে বসে আছেন। আমি এক লাফে উঠে পরলাম।

'ঘুম ভেঙ্গেছে তাহলে।আমি তো ভাবলাম সকাল পর্যন্ত বসে থাকতে হবে।"
আমি কি বলব ভেবে পাচ্ছিনা, একটু লজ্জাও লাগছে এতো বড় একজন কবির সামনে বসে আছি।
"আপনি আমার এখানে আসবেন আমি চিন্তাও করিনি"
"তুমি প্রেম করতে চাচ্ছ, তাই ভাবলাম তোমাকে প্রেমের ব্যাপারে কিছু উপদেশ দিয়ে যাই।"
আমি মনে মনে খুশিই হলাম,এত বড় একজন কবির উপদেশ, ভাবাই যায়না।
"শোন প্রেম করতে হলে তোমাকে প্রথমেই একটি মেয়েকে পছন্দ করতে হবে।"
"জি স্যার, তাতো অবশ্যই , মেয়ে ছাড়া তো আর প্রেম হবেনা।"
"আমার কথা শেষ হয়নি ছেলে। আর তুমি আমাকে স্যার বলছ কেন? আমাকে কবি বলবে।"
"জী কবি"
"শোন প্রথমেই তুমি মেয়েটার ভালো কয়েকটা গুণ খেয়াল করবে, তারপর তার গুণাবলী গুলো নিয়ে একটি সুন্দর প্রেমের কবিতা লিখবে। কবিতাটা মেয়েটার হাতে দিবে, দেখবে প্রেম হয়ে গেছে।"
"কবি,এটা তো পুরাতন আইডিয়া, এটাতে কি কাজ হবে?"
"তুমি এটা প্রয়োগ করে দেখ,তাহলেই বুঝতে পারবে। আচ্ছা অনেক কথা বললাম,এবার আমি বিদায় নিচ্ছি।"

ঘুম থেকে উঠার পর আমার গত রাতের কথা মনে পড়লো। আমি ফ্রেশ হয়েই ছুটলাম আমি যে মেয়েটির সাথে প্রেম করব তার বাসার দিকে।
আমি তার কলেজ যাওয়ার পথে তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। আমি ওর দিকে থাকিয়ে আছি, এইসময় আমার পিঠে কে যেন হাত রাখল। পেছনে থাকিয়ে দেখি পাড়ার বড়ভাই।
"কি ব্যাপার বাবু, কেমন আছো? শুনো ঐ যে মেয়েটাকে দেখছ, তার ব্যাপারে একটু খোঁজ নিয়ে আমাকে জানিও তো।"
আমি জানাব বলে কোনভাবে ছাড়া পেলাম।
প্রায় পাঁচদিন যাবত আমার নাওয়া খাওয়া বন্ধ। কিছুতেই কবিতা লিখতে পারছিনা। কবিতা লেখা যে এত কঠিন তা আগে কোনদিনই মাথায় আসেনি।
কবিতাটা মাথায় আসলো টয়লেটে গিয়ে। যাই হোক আমি আর্কিমিডিস এর মত দিগম্বর হয়ে দৌড় না দিয়ে ঠাণ্ডা মাথায় বের হলাম।
বিকেল বেলা অনেক সেজেগুজে, কবিতা নিয়ে আমি তার বাড়িতে গিয়ে হাজির হলাম।
আমি তার হাতে কবিতা দিয়ে শক্ত হয়ে দাড়িয়ে আছি। এই পরিস্থিতিতেই হয়ত লোকজন ধরণীকে দ্বিখণ্ডিত হতে বলে।

উচ্চহাসির শব্দে আমার ঘোর ভাঙল। আমি শুনতে পেলাম সে তার বড় বোনকে ডাকছে।
আমি এক দৌড়ে রাস্তায় চলে আসলাম। আমি হাঁটছি, মনের মধ্যে প্রবল লজ্জাবোধ। না জীবনানন্দের কথা শুনা হয়নি উচিত হয়নি।
মাথা ভনভন করে ঘুরছে। সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে।
কখন যে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে এসেছি খেয়াল নেই। পেছন থেকে একটা গাড়ি এসে জোরে ধাক্কা মারল। আমি ছিটকে গিয়ে দূরে পরলাম। তারপর আর কিছু খেয়াল নেই।

চারদিকের পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। স্বর্গ যে এত সুন্দর হতে পারে, বেঁচে থাকতে তা কল্পনাও করিনি। আমি একটা গাছের ছায়ায় বসলাম। আমার প্রেমের করুন পরিনতির কথা চিন্তা করে আমার মন খারাপ হয়ে গেল। আমি চোখ বন্ধ করে আমার লেখা কবিতাটা আবৃত্তি করতে লাগলাম।
চোখ খোলে দেখি অসাধারণ সুন্দরী একটি মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখগুলো যেন পাখির নীড়, চুল যেন কবেকার অন্ধকার বিদিশার নিশা।
সে তার পাখির নীড়ের মত চোখ তুলে আমাকে জিজ্ঞেস করল,"এতদিন কোথায় ছিলেন?"
আমার মন আনন্দে লাফাতে লাগলো। আমি তাকে তার নাম জিজ্ঞেস করলাম।
'বনলতা সেন"

আমার আর বনলতার মধ্যে কঠিন প্রেম চলতে লাগলো।
জীবনানন্দ দাশ আমার বিরুদ্ধে মামলা করলেন। কিন্তু বনলতা আমার সাথে থাকবে এটা সাফ সাফ জানিয়ে দেয়।

জীবনানন্দ দাশের জন্য মিষ্টি নিয়ে আমি দেখা করতে গেলাম।
"কবি আসলেই আপনি বস।আপনার বুদ্ধি দারুন কাজে লেগেছে।
আমার কবিতা শুনেই তো বনলতা আমার প্রেমে পরে গেল। ধন্যবাদ আপনাকে।"
জীবনানন্দ দাশ আমার দিকে কটমট করে থাকালেন। হয়তো উনি এখন উনার বুদ্ধি দানের জন্য আফসোস করছেন।
আমি কবিকে রেখে চলে আসলাম, বনলতা আমার জন্য অপেক্ষা করছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×