কুয়াশা ভেদ করে এগিয়ে যাচ্ছেন একজন কৃষক কিংবা কবি,
নতুন ধানের কবিতা লিখবেন এই সপ্নে বিভোর তাঁর চোখ।
প্রতিটি ধানের চারা রোপণ করে তিনি জন্ম দিচ্ছেন প্রতিটি শব্দের।
ধীরে ধীরে তৈরি হয় একটি প্রাণময় কবিতার পঙক্তি।
কবি ভাবতে থাকেন, শব্দ কিংবা চারা রোপণ করেন অবিরত।
আকাশের গায়ে হেলান দিয়ে হারিয়ে যান ভাবনায়।
কনকনে ঠাণ্ডায়, কাঁদায় পা ডুবিয়ে তিনি কবিতা বুনেন,
কবিতাকে মাঝে মাঝে জীবনের মমতাময় স্পর্শ দেন।
তিনি কবিতাকে পরম মমতায় আগলে রাখেন দুহাতে,
এখানে তিনি অনেকটা ঈশ্বরের মত, সৃষ্টির আনন্দে মত্ত।
কবি রচনা করেন অমর এক কবিতা, নিজের মত করে,
কবি জীবনের শেষ আশ্রয় খুজে নেন তার আপন সৃষ্টিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



