সৃষ্টিকর্তার মানুষকে যতটুকু না প্রয়োজন, তার চেয়ে মানুষের সৃষ্টিকর্তাকে বেশী প্রয়োজন।
কেন প্রয়োজন?
১. মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে পারেনি। অন্তত সৃষ্টিকর্তার ভয়ে হলেও সে অন্যায় থেকে বিরত থাকবে।
২. মানুষ সবসময় কারো উপর নির্ভর করতে চায়। যখন সব শেষ হয়ে যায় তখন অন্তত বলতে পারে যে সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন। এই নিশ্চিন্ত নির্ভরতার জন্য সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা যায়।
৩. সমাজ নামক জিনিসটা টিকিয়ে রাখার জন্য ধর্মের প্রয়োজন। ধর্ম না থাকলে সমাজ ব্যাবস্থা ভেঙ্গে পরবে।
হ্যা, অনেকে বলতে পারেন যে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি নির্ভর না করেও ঠিকে থাকতে পারবেন। আপনাকে স্বাগতম। আপনাকে তাহলে সৃষ্টিকর্তা মানতে হবেনা।
কিন্তু কোন মানুষই ৪০% নাস্তিকও হতে পারেনা। আস্তিকতার শিকর হৃদয়ের অনেক দূর পর্যন্ত বিস্তৃত।
কোন এক অসহায় মুহূর্তে স্বতঃস্ফূর্ত ভাবে তাই সবাই বলে উঠে সৃষ্টিকর্তার নাম।
ধর্ম একটা বিশ্বাস। আর বিশ্বাসে আঘাত করার চেয়ে আপনি এর চেয়ে ভালো কিছু তৈরি করুন। সবাই সেটা মেনে নিবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





